,

‘দল চাইলে লতিফ সিদ্দিকীর এমপি পদ বাতিল হবে’

news-image

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী দলীয় সিদ্ধান্ত অমান্য করেছেন বলেই আওয়ামী লীগ তাকে বহিষ্কার করেছে। দল চাইলে তার সংসদ সদস্যপদ বাতিল হবে। সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন এ মন্তব্য করেছেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে নির্বাচন বিষয়ক রিপোর্টিংয়ের ওপর প্রশিক্ষণ কর্মশালার সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক নির্বাচন কমিশনার বলেন, লতিফ সিদ্দিকীর বিষয়ে দল থেকে সংসদ সচিবালয়কে জানানো হলে স্পিকার বিষয়টি নির্বাচন কমিশনে পাঠাবেন। নির্বাচন কমিশন তার বিষয়ে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে তার সংসদ সদস্যপদ রাখার সুযোগ নেই। কারণ তিনি দলীয় মনোনয়ন না পেলে সংসদ সদস্য নির্বাচিত হতে পারতেন না। তবে এক্ষেত্রে সংবিধান ও আইনে কিছুটা ফাঁক আছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংবিধানে নির্বাচন কমিশনকে (ইসি) অনেক ক্ষমতা দিয়েছে। ওই ক্ষমতা প্রয়োগে ইসির ইচ্ছা ও আন্তরিকতা থাকতে হবে। নির্বাচন অনুষ্ঠানে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই মিডিয়াকে নিরপেক্ষ ও দায়িত্বশীল হতে হবে। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বিগত জাতীয় সংসদ নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের নির্যাতন-নিপীড়নের শিকার হতে হয়। কিন্তু এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সাংবাদিকদের নিরাপত্তা ও তথ্যপ্রাপ্তির বিষয়ে নির্বাচন কমিশনকে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির আহ্বায়ক শেখ নজরুল ইসলাম এবং ডিআরইউর প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক কাজী সোহাগ। কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল ভদ্রের পরিচালনায় প্রশিক্ষক ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলী ও ডেইলি স্টারের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত লিটন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে