,

পড়শীর চ্যানেল ভেরিফায়েড হল ইউটিউবে

news-image

বিনোদন প্রতিবেদক : ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে ‘ভেরিফায়েড’ তকমা পেল সংগীতশিল্পী পড়শীর নিজের ভিডিও চ্যানেল (https://goo.gl/ghY59Q)। গতকাল শনিবার ভোর থেকে পড়শীর ইউটিউব চ্যানেলের পাশে টিক চিহ্ন দেখা যাচ্ছে। এর মানে এই চ্যানেলটি পড়শীর, এটা নিশ্চিত করেছে ইউটিউব। এর আগে পড়শীর ফেসবুক পেজ ভেরিফায়েড হয়েছে। আর ভিডিও দেখার ওয়েবসাইট ভেভোতে পড়শীর গান প্রচারিত হয়েছে। 
পড়শীর বড় ভাই সিয়াত এহসান গতকাল বলেন, ‘কয়েক দিন আগে আমরা ইউটিউবের নিয়মমতো চ্যানেল ভেরিফাই করার আবেদন করেছিলাম। এরপর তারা পড়শীর চ্যানেলটিকে ভেরিফাই করে দিয়েছে।’
ইউটিউব চ্যানেল ভেরিফায়েড হওয়া নিয়ে পড়শী বলেন, ‘আমার জন্য এটা অনেক আনন্দের খবর। আমার ভক্তরা এখন অন্য চ্যানেলে আমার গান দেখে বিভ্রান্ত হবেন না।’ 
ভেরিফায়েড চ্যানেলটি ছাড়া ইউটিউবে তাঁর নামে অন্য কোনো চ্যানেল থাকলে সেগুলো পড়শীর নিজস্ব নয়। এ বিষয়ে বিভ্রান্ত না হতে বলেছেন পড়শী।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী