,

কসবা সীমান্ত হাটে ক্রেতার সংখ্যা বৃদ্ধি

news-image

শেখ কামাল উদ্দিন॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাটে ভারতীয় পণ্য ও ক্রেতার সংখ্যা কম আসায় সীমান্ত হাট মিলনায়তনে ভারত-বাংলাদেশের কর্মকর্তাদের বৈঠকে আরো ৫শ ক্রেতার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)  নাজমা বেগম, ভারতের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ডি.কে চাকমা।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন; কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনিছুল হক ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, কসবা থানা অফিসার ইন চার্জ মো. গোলাম মোর্সেদ, বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার মো. আমিনুল ইসলাম, কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ইয়াছমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সোহেল আহমেদ।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন; বিশালঘর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দুলন সরকার হাজারী, বিশালঘর সাব-ডিবিশনাল ম্যাজিস্ট্রেট প্রসুন দে,  বিশালঘরের এস.ডি.পিও অরুন সরকার, বিএসএফের কমান্ডার রনবির সিং, কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সন্দিপ দাস, ভূমি কর্মকর্তা প্রদীপ কুমার দেব, কর্মকর্তা সুব্রত দাস,  শিল্প ও বাণিজ্য উন্নয়ন কর্পোরেশনের অতিরিক্ত পরিচালক স্বপন মিত্র, জেনারেল ম্যানেজার শ্যামল কুমার দেব।   
ভারতের সীমান্ত হাট পরিচালনা পর্ষদের সভাপতি ও  ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ডি.কে চাকমা বলেন; ভারতের কাস্টমসের সাথে বিক্রেতাদের একটি বিষয়ে সমস্যা দেখা দেয়ায় বিক্রেতার সংখ্যা কমে যায়। বর্তমানে বিষয়টি সমাধান হয়েছে। ভারতে মাত্র একশ ক্রেতার কার্ড বিতরণ করা হয়েছে। এ কার্ড আরো ৫শ বৃদ্ধি করা হয়েছে। তিনি আরো বলেন; গত তিন সপ্তাহের তুলনায় গত বৃহস্পতিবার ক্রেতা বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশরে সীমান্ত হাট পরিচালনা পর্ষদের সভাপতি ও  ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)  নাজমা বেগম বলেন; ভারতীয় পণ্য ও ক্রেতা কম হওয়ার বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে। দু‘দেশে আরো ৫শ জন করে ক্রেতার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

 শেখ মো. কামাল উদ্দিন, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা, ০৪.০৭.২০১৫

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে