বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় কৃষকদল কেন্দ্রীয় নেতার গাড়ী বহরে হামলা, আহত ১৫

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মো.নাছির উদ্দিন হাজারির গাড়ী বহরে হামলা চালিয়েছে প্রতিপেক্ষর লোকজন। আজ শনিবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তবে তাৎক্ষণিবভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনাল খেলায় প্রধান অতিথি হওয়া নিয়ে মো. নাছির উদ্দির হাজারীর সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানের বিরোধ সৃষ্টি হয়। কিন্তু খেলায় শেষ পর্যন্ত খেলায় নাছির উদ্দিন হাজারিকে প্রধান অতিথি করা হলে এতে ক্ষিপ্ত হয় মুশফিকুর রহমানের সমর্থকরা। এ নিয়ে মুশফিকুর রহমানের সমর্থকরা বিভিন্নভাবে নাছির উদ্দিন হাজারী ও তার সমর্থকদের হুমকি-ধামকি দিতে থাকে। আজ শনিবার বিকেলে খেলায় যোগ দিতে নাছির উদ্দিন হাজারি গাড়ী বহর নিয়ে কসবায় রওনা হলে বিকেল ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার তিনলাখপীর এলাকায় ৪০-৫০ জন যুবক লাঠি-সোটা নিয়ে নাছির উদ্দিন হাজারিকে বহনকারীসহ অন্য কয়েকটি মোটরসাইকেলে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে নাছির উদ্দিন হাজারি অক্ষত রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে নাছির উদ্দিন হাজারি অভিযোগ করে বলেন, আমাকে ভয়ভীতি দেকানোর জন্য মুশফিকুর রহমানের লোকজন আমার মোটরসাইকেল বহরে হামলা চালিয়েছে। এ ঘটনায় আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্সেদ জানান, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা