,

আয়ের শীর্ষে কেটি পেরি

news-image

 এ বছর ফোর্বসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নারী তারকার তালিকায় নিজের নামটি ধরে রেখেছেন কেটি পেরি। ফোর্বসের শীর্ষ পারিশ্রমিক পাওয়া নারী তারকার তালিকায় এবার কেটি তৃতীয় অবস্থানে। গত বছরের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত পেরির মোট আয় ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার। আর এ আয়ের রেকর্ড নিয়ে ফোর্বসের অভিজাত ১০০ তারকার তালিকায় পঞ্চম থেকে উঠে এলেন তৃতীয় অবস্থানে। মার্কিন এ গায়িকার চতুর্থ স্টুডিও অ্যালবাম 'প্রিজম'-এর ওয়ার্ল্ড ট্যুর থেকেই এ পারিশ্রমিকের সিংহভাগ উপার্জন করেছেন এ সঙ্গীতশিল্পী। আর এতে পিছিয়ে পড়েছেন বিয়ন্সে, টেইলর সুইফটের মতো তারকারা। এর মধ্যে গত বছর টেইলর সুইফট ছিলেন দ্বিতীয় অবস্থানে। এ বছর তার অবস্থান অষ্টমে। তবে'১৯৮৯' অ্যালবামটি শুধু যে রেকর্ড ভেঙেছে, তা নয়। এর প্রতিটি গান নিয়ে সফল হয়েছেন ওয়ার্ল্ড ট্যুরেও। তবে বেট অ্যাওয়ার্ডজয়ী বিয়ন্সে পারিশ্রমিকের দিক থেকে গত বছরের প্রথম অবস্থানে থেকে পিছিয়ে চলে গেছেন ২৯তম অবস্থানে।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী