,

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কমিটি গঠন

news-image

IMG_0001নিজস্ব প্রতিবেদক : ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির এক সভা শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সহ সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাপক আলাপ আলোচনার মাধ্যমে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পিকে সভাপতি এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আবদুল নূরকে সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন মঈনকে অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির সহ সভাপতিরা হলেন, মোঃ মাহবুবুর রহমান, শাহজাহান খাদেম, সিরাজুল ইসলাম ও মোঃ ইসহাক ভূঁইয়া। কমিটির কোষাধ্যক্ষ হলেন তোফাজ্জল হোসেন। সদস্যরা হলেন, ডব্লিও এইচ আলমগীর ও সাবেক এম.পি শাহ জিকরুল আহমেদ খোকন। সভায় উপস্থিত ছিলেন সাবেক জনতা ব্যাংকের সাবেক জিএম আলমগীর মিয়া, জেলা জজ মোঃ আলমগীর মিয়া প্রমুখ। নবনির্বাচিত সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেন, ঈদের আগেই পুর্নাঙ্গ কমিটি গঠন করে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতিকে গতিশীল করা হবে। উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পর  ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কমিটি গঠন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা