,

ইংল্যান্ডকে কাঁদাল জাপান

news-image

নব্বই মিনিটের খেলা শেষ। অতিরিক্ত সময়ের খেলা চলছে। ম্যাচের স্কোরলাইন ১-১। রেফারির শেষ বাঁশি বাজার অপেক্ষায় সবাই। তখনই ঘটে গেল ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। ইংল্যান্ডের ডিফেন্ডার লরা বাসেট নিজেদের জালেই বল পাঠিয়ে দিলেন। আনন্দে উদ্বেলিত জাপানিরা। মেয়েদের বিশ্বকাপের সেমিফাইনালে নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে সূর্যোদয়ের দেশটি। ৫ জুলাই ফাইনালে জাপানের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। গত বিশ্বকাপেও এই যুক্তরাষ্ট্রকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এবারও কি ইতিহাসের পুনর্মঞ্চায়ন।  দুর্ভাগ্য বোধহয় একেই বলে। যে খেলাটি নিশ্চিত অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর কথা, সেটি নিজেরাই শেষ করে দিলেন ইংলিশরা। ম্যাচের শেষ মুহূর্তে বল এসে পড়ে ইংল্যান্ডের ডি-বক্সের ভেতর। ক্লিয়ার করতে যান বাসেট; কিন্তু সঠিকভাবে ক্লিয়ার করতে পারেননি তিনি। বল চলে যায় গোলরক্ষক কারেন বার্ডসলির কাছে। আচমকা বল চলে আসায় তিনিও ধরতে পারেননি। তার মাথায় লেগে বলটা আঘাত করে পোস্টের নিচের অংশে। সেখান থেকে সোজা নেটে। শেষ মুহূর্তের অবিশ্বাস্য এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েন বাসেট। তাকে স্বান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসেন সতীর্থরা। কিন্তু কিছুতেই বাসেটের কান্না থামছে না। তার আত্মঘাতী গোলেই যে ইংলিশদের স্বপ্ন ভেঙে গেল। এই কষ্ট অনেক দিনই বয়ে বেড়াতে হবে ইংল্যান্ডের এ ডিফেন্ডারকে। ইংল্যান্ডের মেয়েদের কাঁদিয়ে তখন বিজয়োল্লাসে মাতোয়ারা বর্তমান চ্যাম্পিয়নরা। কানাডার এডমন্টনে বাংলাদেশ সময় গতকাল ভোরে অনুষ্ঠিত ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনা। ৩৩ মিনিটে আয়া মিয়ামার পেনাল্টি গোলে প্রথমে এগিয়ে যায় জাপান। ৭ মিনিট যেতে না যেতে ফিরতি পেনাল্টি পেয়ে গেল ইংল্যান্ড। স্পটকিক নেন ফারা উইলিয়ামস। প্রথমার্ধেই ১-১। এরপর খেলার বাকি ৫০ মিনিট একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়েও কেউ গোল আদায় করতে পারেনি। শেষ পর্যন্ত আত্মঘাতী গোলেই বিদায় ঘটল ইংল্যান্ডের।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা