,

তিস্তার পানি ৪৫ সেমি ওপরে, রেড অ্যালার্ট

news-image

উজান থেকে ধেয়ে আসা ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তার উজান ও ভাটিতে বসবাসরত অধিবাসিদের অন্যত্র সরে যেতে মাইকিং করেছে পানি ‍উন্নয়ন বোর্ড (পাউবো)। বুধবার রাত পৌনে ১১টার দিকে এ মাইকিং করা হয়। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, উজানের ঢলে অস্বাভাবিকভাবে পানি প্রবাহিত হওয়ায় তিস্তা উপকূলের ৫ উপজেলায় রেড এলার্ট জারি করেছে জেলা প্রশাসন। যে কোনো পরিস্থিতিতে তাদের অন্যত্র সরে যাওয়ার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয়রা জানায়, সময় যতো যাচ্ছে উজানের ঢলের পানি ধেসে আসায় তিস্তায় পানি ততোই বেড়েই চলেছে। এতে তারা ফের প্রবল বন্যার আশঙ্কা করছেন। নতুন করে রেড এলার্ট জারি হওয়ায় তারা পড়েছেন দুশ্চিন্তায়।  

এ জাতীয় আরও খবর

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক