,

১৫ বছর বয়সীরাও পাবে স্মার্টকার্ড

news-image

১৫ বছর বয়সীদের হাতে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড তুলে দিবে নির্বাচন কমিশন (ইসি)। পর্যাযক্রমে ভোটার এবং ভোটার নন-এমন নাগরিকদেরও দেয়া হবে স্মার্টকার্ড। এ লক্ষ্যে আগামী ২৫ জুলাই দেশব্যাপী ১৫ থেকে ১৭ বছর বয়সী নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ শুরু করবে ইসি। এ কাজটি সফলতার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে ১৮ সদস্যের সমন্বয় কমিটি গঠিত হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ইসির মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বলেন, ভোটারসহ পর্যায়ক্রমে অন্যদেরও স্মার্টকার্ড দেয়া হবে। এ লক্ষ্যে শিগগির ১৫ বছর বয়সীদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। আশা করি স্বল্প সময়ের মধ্যে দেশের নাগরিকদের উল্লেখযোগ্য অংশের কাছে স্মার্টকার্ড তুলে দেয়া সম্ভব হবে। কমিশনের কর্মকর্তারা জানান, এতোদিন শুধু ১৮ বছরে পদাপর্ণকারী নাগরিকদের ভোটার তালিকায় নাম তুলেছিল কমিশন। এবারই প্রথম আঠারো বছরের কম অর্থাত্ ১৫ থেকে ১৭ বছর বয়সীদের তথ্য সংগ্রহ করতে যাচ্ছে কমিশন। এ হিসেবে প্রায় সোয়া ৭২ লাখ নাগরিকের তথ্য সংগ্রহ করার টার্গেট নিয়ে আগামী ২৫ জুলাই থেকে মাঠে নামছে ইসি। মূলত  ৩ ধাপে এ কাজটি শেষ হবে। পর্যায়ক্রমে শিশু থেকে শুরু করে সব পর্যায়ের নাগরিকদের তথ্য সংগ্রহ করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেবে ইসি। প্রসঙ্গত, ২০০৮ সালে প্রথমে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হয়। ইতিমধ্যে ২০১০, ২০১২ ও ২০১৪ সালে তালিকা হালনাগাদ হয়েছে। এ বছর চতুর্থ দফায় ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে। দেশে মোট ভোটার সংখ্যা ৯ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৫৪২ জন। 
ইসির তথ্যমতে, দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ একটি বিশাল কর্মযজ্ঞ। এ কাজটি ইসির একার পক্ষে সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হয় না। তাই ইসি সচিব মো. সিরাজুল ইসলামকে আহ্বায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন হয়েছে। এ কমিটি ভোটার তালিকা হালনাগাদের সার্বিক বিষয় দেখভাল করবে। এছাড়া সীমান্তবর্তী এলাকার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্যরা তালিকায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি করবেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা