,

চট্টগ্রামে একই দিনে কুকুরের কামড়ে আহত ৫১

news-image

নগরী ও জেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে ৫১জন আহত হয়েছেন। মঙ্গলবার এ আক্রমণের শিকার হন তারা। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।  কুকুরের কামড়ে আহতরা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে মঙ্গলবার ১৮জন এবং বুধবার ৩৩জন চিকিৎসা নেন। জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. ধৃতিমান পাল বাংলানিউজকে বলেন, বুধবার বেলা ১২টা পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৫১জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা নগরী ও উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তী করণীয় সম্পর্কে বলে দেওয়া হয়েছে। জানা গেছে, মঙ্গলবার নগরীর কোতোয়ালী, সদরঘাট, উত্তর নালা পাড়া, পূর্ব বাকলিয়া, বায়জিদ, আগ্রাবাদ, বহদ্দারহাট, নন্দনকানন, জুবলী রোড, রহমতগঞ্জ ও পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন। ১৮জন মঙ্গলবার চিকিতসা নিলেও বাকি ৩৩জন নিয়েছেন বুধবার। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে