,

দার্জিলিংয়ে টানা বৃষ্টিতে পাহাড়ে ধস, নিহত ১৮

news-image

একটানা বৃষ্টির জেরে বড়সড় ধস নেমেছে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে। কালিম্পংয়, দার্জিলিং সহ মিরিকে মোট মৃত ১৮। মিরিকে মৃত ১০। ধসের জেরে কালিম্পংয়ে মারা গিয়েছেন ৭ জন। দার্জিলিংয়ের সুখিয়াপোখরিতে মৃত ১। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়কে, যার জেরে পাহাড়ে যান চলাচল আপাতত বন্ধ। বিচ্ছিন্ন হয়েছে দার্জিলিং এবং সিকিমের যোগাযোগ ব্যবস্থা। কালিম্পংয়ের আটমাইলে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এগারো মাইলে ২ জনের মৃত্যু হয়েছে। আলগারা ব্লক এবং গরুবাথান থেকেও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে চিন্তাবাড়ির মতো মিরিকের প্রত্যন্ত গ্রামগুলিতে ধস নেমেছে। খবর পেয়েই ঘটনাস্থলগুলির দিকে রওনা দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। কিন্তু প্রবল বৃষ্টিতে তাঁরাও পৌছতে পারছেন না। উদ্ধারের কাজে নেমেছে সীমা সুরক্ষা বল। ধসের জেরে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে সংযোগকারী দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি এবং সিকিমের মধ্যে সংযোগকারী রাস্তার বিভিন্ন জায়গায় ধস নেমেছে। পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল। ধস সরানোর কাজ শুরু করেছে বর্ডার রোড অর্গানাইজেশন ও স্থানীয় প্রশাসন। শিলিগুড়ি ও ডুয়ার্সের মধ্যে রাস্তা খুলে দেওয়া সম্ভব হলেও সিকিমগামী রাস্তা কবে খোলা যাবে তা নিয়ে সংশয় রয়েছে। রাস্তায় সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে