,

লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবি: হেফাজতের বিক্ষোভ শুক্রবার

news-image

ডেস্ক রির্পোট ধর্ম অবমাননার মামলায় জামিনে কারামুক্ত আওয়ামী লীগের বরখাস্ত হওয়া মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে বৃহস্পতিবারের মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম। দাবি মানা না হলে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমসহ ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে অরাজনৈতিক এই সংগঠন। রাজধানীর বারিধারায় জামিয়া আরাবিয়া মাদরাসায় আজ বুধবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী। বিবৃতিতে বলা হয়, আল্লাহ, রাসুল ও ইসলামের পবিত্র বিধান হজকে কটাক্ষকারী, আত্মস্বীকৃত নাস্তিক লতিফ সিদ্দিকীকে মুক্তি দিয়ে সরকার দেশের সর্বস্তরের মুসলমানদের সঙ্গে প্রতারণা ও ধোকাবাজী করেছে এবং নাস্তিক্যবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়েছে। হেফাজত নেতারা বলেন, পবিত্র রমজান মাসে মুসলমানরা ইবাদত-বন্দেগীতে মশগুল থাকেন। এ মাসকে টার্গেট করে এর পবিত্রতা নষ্ট করার জন্য লতিফ সিদ্দিকীকে মুক্তি দেয়া হয়েছে। এটি বস্তুত ধর্মীয় অনুভুতিতে আঘাতকারীদের প্রশ্রয় এবং লালনের ব্যবস্থা করা ছাড়া আর কিছুই নয়। তারা দাবি করেন, আদালতকে ব্যবহার করে এরূপ কর্মকাণ্ডের মাধ্যমে পরিকল্পিত উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার নীল নকশা বাস্তবায়িত হতে চলেছে। হেফাজত নেতৃবৃন্দ আগামী বৃহস্পতিবারের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করলে শুক্রবার বাদ জুমা সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য সর্বস্তরের আলিম-ওলামা ও নবীপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানান। হেফাজত নেতৃবৃন্দ বলেন, আমরা আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। কিন্তু সরকার একজন আল্লাহদ্রোহী ও নাস্তিককে প্রশ্রয় দিতে গিয়ে দেশের ষোল কোটি মুসলমানকে বিক্ষুব্ধ করে তুলছে। এরূপ অদূরদর্শী পদক্ষেপের ফলে বিক্ষুব্ধ জনতা কর্তৃক আইন হাতে তুলে নেবার মতো পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তারা বলেন, ইসলাম অবমাননাকারী নাস্তিকদের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। এ বিষয়ে হেফাজতে ইসলাম জিরো টলারেন্স দেখাবে। বিবৃতিদাতারা হলেন, হেফাজত আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমীর মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা শামসুল আলম, মাওলানা আবদুল মালেক হালিম, মাওলানা তাফাজ্জল হোসাইন হবিগঞ্জ, মুফতি মোজাফফর আহমদ, আল্লামা মুফতি আহমদুল্লাহ, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুরপুর, মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, মাওলানা সালাহুদ্দিন নানুপুরী, মাওলানা মুফতি জসিমুদ্দিন, মাওলানা মুহাম্মদ ইদরিস, মাওলানা জাফরুল্লাহ খান প্রমুখ। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা