শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

news-image

বিশেষ প্রতিনিধি : বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মালিহাতা এলাকায় পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে ১জন নিহত ও ৬ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে নরসিংদীর বারৈচা থেকে কাঁঠাল ভর্তি পিকআপ ভ্যান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মঈন গ্রামের বাজারে আসছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহি মাইক্রোবাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় পেছন দিন থেকে পিকআপ ভ্যানও মাইক্রোবাসটির সাথে আরো একটি সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ৭জন আহত হয়। গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে সদর উপজেলার দারমা গ্রামের বজলুর রহমান (৬০) নামক একজনের মৃত্যু হয়। গুরুতর আহত ৪ জন রোমান মিয়া (২৮), সায়েদ আলী, (৩৮), নাসির মিয়া (৫৫), আলী মিয়া (৪৫) আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।  হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।