,

দোজাহারীতে ব্রিজের রেলিং ভেঙ্গে গাড়ি নদীতে এক মহিলা নিখোঁজ

news-image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সাঙ্গু নদীর রেলিং ভেঙ্গে একটি সবজিবাহী পিকআপ ভ্যান নদীতে পড়ে গেছে। গতকাল রোববার ভোর সাড়ে চারটার সময় এ ঘটনা ঘটে। ভোর থেকে দমকল বাহিনীর লোকজন প্রচেষ্টা চালালেও এ রির্পোট লেখা দুপুর একটা পর্যন্ত নদীতে পড়ে যাওয়া গাড়ি ও এক মহিলার সন্ধান মিলেনি। নিখোঁজ মহিলার নাম হানিফা আক্তার (১৫)। জানা যায়, চট্টগ্রামমূখী একটি পিকআপ ভ্যান ভোর রাতে নিয়ন্ত্রন হারিয়ে দোহাজারী সাঙ্গু নদীর রেলিং ভেঙ্গে নদীতে পড়ে যায়। গাড়ির চালক ও হেলপার পলাতক ও গাড়িতে থাকা এক মিয়া নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্র্ভিসের ইনচার্জ সাহাদাৎ হোসেনের নেতৃত্বে দমকল বাহিনীর লোকজন ঘটনা স্থলে পৌছলেও ¯্রােতের তীব্রতা বেশী থাকায় কোন ধরনের উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এমডি মালেকের নেতৃত্বে ডুবুরী দল আসলেও প্রবল স্রোতের কারনে তারাও নদীতে নেমে গাড়ী কিংবা নিখোঁ মহিলার সন্ধান করতে অনীহা প্রকাশ করছে। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তা এম ডি আব্দুল মাে বলেন, আমরা সকাল থেকে উদ্ধার অভিযানের জন্য তৈরী হয়ে আছি। প্রচন্ড ¯্রােতের কারনে উদ্ধার অভিযান বিলম্বিত হচ্ছে। এখনো পর্যন্ত নিখোঁজ গাড়ির অবস্থান নিশ্চিত করতে পারেনি বলে জানান তিনি। এদিকে এ ঘটনার পর থেকে থেকে উৎসুক জনতা দোহাজারী ব্রিজের উপর ভীড় করায় চট্টগ্রাম-কক্সকাজার মহাসড়কে যান চলাচল ব্যাহ হচ্ছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে দোহাজারী হাইওয়ে পুলিশ তৎপরতা চালিয়ে ।সর্বশেষ খবরে জানা যায়, ¯্রােতের তীব্রতার কারনে উদ্ধার উভিযান সমাপ্ত না করেই ফিরে গেছে দমকল বাহিনীর সদস্য। উদ্ধার অভিযান শেষ না করে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. সাহাদাৎ হোসেন বলেন, নদী তীব্র ¯্রােত। তাই ডবুরীরা উদ্ধার অভিযান শেস না করে ফিরে গেছে। এতে করে নদীতে পতিত গাড়ি ও নিখোঁজ মহিলার সন্ধান অনিশ্চিত হয়ে পড়ল বলেই মনে করেন সচেতন মহল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা