বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে উম্মাদ চিকিৎসক ইমরানকে বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতির সৈয়দ মিজানুর রেজাকে লাঞ্চিত করার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সেই চিকিৎসক ইমরান খানকে অবশেষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
ঢাকা মহাখালি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নিদের্শ দেওয়া হয়।
জানা গেছে, গতকাল গত ২৪ জুন দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা কানের ব্যাথাজনিত সমস্যার জন্য সদর হাসপাতালে যান। তিনি বহির্বিভাগ থেকে টিকেট নিয়ে হাসপাতালের নিচতলায় নাক, কান ও গলা কনিষ্ঠ বিশেষজ্ঞ ইমরান খানের কক্ষের সামনেে সারিতে দাঁড়ান। সে সময় কোম্পানীর প্রতিনিধি ও দালালদের ভিড়ে ঠাসা ছিল চিকিৎসকের কক্ষ। মিজানুর রেজা দীর্ঘক্ষণ সারিতে দাঁড়িয়ে থাকার পর ওই চিকিৎসককে আগে রোগী দেখার অনুরোধ করেন। এতে চিকিৎসক ইমরান ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি মিজানুর রেজার পরিচয় জানতে চান। এক পর্যায়ে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। সাংবাদিক পরিচয় জানতে পেরে সাংবাদিকদের নিয়েও বিভিন্ন অশোভন মন্তব্য করেন ওই চিকিৎসক। অন্য সাংবাদিকরা ঘটনাটি জানতে পেরে সদর হাসপাতালে যান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
সাংবাদিকরা তাৎক্ষণিক প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা করে অভিযুক্ত চিকিৎসক ইমরান খান ও হাসপাতালের অব্যবস্থাপনার জন্য তত্ত্বাবধায়ক আকবর হোসেন চৌধুরীর অপসারণ দাবি করে এক সপ্তাহের সময় বেঁধে দেন। প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ মো. আকরামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। সভায় জেলার সকল সাংবাদিক তাদরে অপসারণের দাবি জানান।

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক