,

শারীরিক অবস্থার উন্নতি নায়ক রাজ্জাকের

news-image

বিনোদন প্রতিবেদক : আপাতত নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকলেও নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আদনান ইউসুফ চৌধুরীর অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
শ্বাসকষ্ট নিয়ে গত ২৬ জুন ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ৭৩ বছর বয়সী রাজ্জাক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরদিন সন্ধ্যায় তাকে স্থানান্তর করা হয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)। এক পর্যায়ে সেখানে তাকে কৃত্রিম শ্বাস দিয়ে রাখা হয়।
৭২ বছর বয়সী বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক অনেক দিন ধরে নিউমোনিয়ায় ভুগছেন। গত বছর মার্চে তাঁর ছেলে বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ সিনেমার সেটে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুদিন হাসপাতালে থেকে তিনি বাসায় আসেন আবার এক সপ্তাহের মাথায় তাঁকে স্কয়ারে ভর্তি করতে হয়েছিল। গত এক বছর ধরে ডাক্তারের পরামর্শে তিনি বিশ্রামে ছিলেন। এসময় তিনি অভিনয় থেকেও দূরে আছেন।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী