,

স্ত্রীর ‘কাণ্ডে’ নিউজিল্যান্ড ছাড়ছেন ভারতীয় হাইকমিশনার

news-image

নিউজিল্যান্ডে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সেদেশ ছাড়ছেন। তার স্ত্রী শর্মিলা একজন কর্মচারীকে মারধর করেছেন এ অভিযোগের পর তাদের নিউজিল্যান্ড ছাড়তে বাধ্য হতে হচ্ছে। স্ত্রীর কাণ্ডের পরিপ্রেক্ষিতে হাইকমিশনার রবি থাপারকে আনুষ্ঠানিকভাবে ডেকে পাঠায় নিউজিল্যান্ড সরকার। শনিবার সকালে তার ওয়েলিংটনের বাসভবনের সামনে মালামাল বহনের গাড়ি দেখা গেছে। সংবাদ মাধ্যম একথা জানায়। পুলিশ জানায়, যে স্টাফকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তিনি মে মাসের প্রথমদিকে ভারত ফিরে গেছেন। পুলিশ জানায়, ওই স্টাফ মানে কর্মচারী আনুষ্ঠানিক কোনো অভিযোগ জানাতে চায়নি। ধারণা করা হচ্ছে, ওই স্টাফ ছিলেন হাইকমিশনারের শেফ। এক রাতে ওয়েলিংটনের কূটনৈতিক পাড়া থেকে ২০ কিলোমিটার দূরে তাকে বিপর্যস্ত অবস্থায় হাঁটতে দেখে একজন পুলিশ স্টেশনে নিয়ে যায়। পরে ওই স্টাফকে ওয়েলিংটনের আশ্রয়কেন্দ্রে কয়েক রাত রাখা হয়। তখন সে অভিযোগ করে যে তার সঙ্গে চাকর-বাকরের মতো আচরণ করা হয় এবং শর্মিলা তাকে মারধর করেন। নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক মন্ত্রণালয় জানায়, তারা থাপারের নিউজিল্যান্ড ত্যাগের ব্যাপারে অবগত আছে।  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে