,

রমজানে শরীর বিষমুক্তকরণে কার্যকর ৭টি খাদ্য

news-image

রমজানে ভাজা-পোড়াসহ বিভিন্ন অস্বাস্থ্যকর খাবার খেয়ে আমাদের শরীরে অনেক বিষ জমা হয়। সেই বিষ থেকে শরীরকে মুক্ত করার জন্য রয়েছে কার্যকর ও জনপ্রিয় ৭টি খাদ্য। এই খাদ্যগুলো আপনার দেহের অতিরিক্ত ওজন কমাতেও সহায়ক হবে। এছাড়া আপনার দৈহিক শক্তি বাড়াতে ও মেজাজ মর্জি ভালো রাখতেও কার্যকর ভূমিকা পালন করবে এই খাদ্যগুলো…

১. রসুন: হৃদপিণ্ডের জন্য উপকারী খাদ্য হিসেবেই পরিচিত রসুন। এছাড়াও এর মধ্যে রয়েছে সংক্রামক রোগ-জীবাণুনাশক ও রোগপ্রতিরোধী পুষ্টি উপাদান। রসুনে অ্যালিসিন নামের একটি রাসায়নিক উপাদানও রয়েছে যা রক্তে বিষের বিরুদ্ধে লড়াইকারী সাদা কোষের উৎপাদন বাড়ায়।

২. সবুজ চা: শরীরকে বিষমুক্তকরণের আরেকটি উত্তম পন্থা হল নিয়মিত সবুজ চা পান করা। সবুজ চা শরীর থেকে বিষাক্ত পদার্থ ফ্লাশ আউট করে বের করে দেয়। সবুজ চা-তে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ফলে এতে লিভারের নানা রোগ-বালাইও প্রতিরোধ হয়। ৩. আদা: চর্বিবহুল খাদ্য ও অ্যালকোহলের আসক্তি থেকে নানা কারণে আপনার হজম প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এক্ষেত্রে বমিবমি ভাব দূর করতে, হজমপ্রক্রিয়ার উন্নয়ন, পেটফাঁপা থেকে মুক্তি ও পেটের গ্যাস নি:সরণে আদা খুবই কার্যকরী খাদ্য। এছাড়া আদায় প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্টের উপস্থিতির ফলে তা আপনার রোগ-প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তুলবে। সূতরাং প্রতিদিন জুসের সঙ্গে বাটা আদা মিশিয়ে অথবা আদা দিয়ে তৈরি চা পান করুন। ৪. লেবু: লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো ত্বকের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি শরীরে রোগবালাই সৃষ্টিকারী অযাচিত উপাদান সৃষ্টি প্রতিরোধ করে। এছাড়া লেবুতে শরীরের স্বয়ংক্রিয় রোগপ্রতিরোধ ক্ষমতাও আরো শক্তিশালি হয়। প্রতিদিন ইফতারের শুরুতেই কয়েকফোটা লেবুর রস মিশ্রিত এক গ্লাস হালকা গরম পানি পান করুন। এতে আপনার দেহকোষে জমে থাকা বিষ ফ্লাশ আউট হয়ে বেরিয়ে যাওয়ার পাশাপাশি পুরো বডি সিস্টেমকেই পরিষ্কার করবে। ৫. ফলমূল: তাজা ফলমূলে প্রচুর পরিমাণ ভিটামিন, খনিজ পুষ্টি উপাদান, অ্যান্টিঅক্সিডেন্ট ও আঁশ রয়েছে। ফলমূলে ক্যালোরির পরমিাণও কম। চুল ও ত্বকের স্বাস্থ্য উন্নয়নের পাশাপাশি হজমশক্তির উন্নয়নেও ফলমূল খুবই কার্যকর। ইফতারে ফলমূল খাওয়ার পাশাপাশি ইফতারের পর হালকা খাবার হিসেবে বারে বারে অল্প করে ফলমূল খেতে পারেন। ৬. গাজর: গাজরে ম্যাগনেশিয়াম, লোহা ও ভিটামিন সিতে পরিপূর্ণ যা স্বাস্থ্যের জন্য বহুমুখি উপকারীতা বয়ে আনে। এই খাদ্যটি রক্তে কোলোস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ও লিভারকে বিষমুক্তকরণে খুবই কার্যকরী। গাজর কাঁচা বা রান্না করেও খাওয়া যেতে পারে। এছাড়া এটি দিয়ে জুস বানিয়েও খেতে পারেন। ৭. বাদামি চাল: বাদামি চালে ভিটামিন বি, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ ও ফসফোরাসের মতো শরীরকে বিষমুক্তকরণের প্রধান প্রধান পুষ্টি উপাদানগুলো রয়েছে। এছাড়া এতে প্রচুর পরিমাণ আঁশজাতীয় খাদ্য উপাদান রয়েছে যা মলাশয় পরিষ্কার রাখতে খুবই সহায়ক। আর লিভার ভালো রাখা ও গায়ের রং উজ্জ্বলকারী প্রচুর পুষ্টি উপাদানও রয়েছে এতে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ