,

গুজরাটে বন্যায় ৭ সিংহের মৃত্যু নিখোঁজ অনেক

news-image

ভারতের গুজরাটে বন্যায় সাতটি সিংহ মারা গেছে। নিখোঁজ রয়েছে আরো অনেক। কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, হঠাৎ আঘাত হানা বন্যায় এশিয়া অঞ্চলের এইসব সিংহ মারা যায়। আমরেলি, ভবনগড় এবং গির জেলায় বন্যার কারণে অনেক সিংহকে খুঁজে পাওয়া যাচ্ছে না।কর্মকর্তারা জানান, বিভিন্ন স্থানে সাতটি সিংহের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে তিন মাসের বাচ্চাও রয়েছে। বন সংরক্ষণ কর্মকর্তা ডিসি প্যান জানিয়েছেন, নিরাপত্তা রক্ষীরা নিখোঁজ সিংহের খোঁজে অভিযান চালিয়েছে। কিন্তু রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে অনেক স্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। স্থানীয়রা জানিয়েছেন, বন্যার কারণে ৯ টি সিংহ মারা গেছে। নিখোঁজ সিংহদের মধ্যেও অনেকগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। পালিটানার এক স্থানীয় বাসিন্দা জানান, বুধবার শেতরুনজিতে তিনটি সিংহকে ভেসে যেতে দেখেছেন তিনি। গির জেলায় মূলত এসব সিংহ থাকে। তবে এই এলাকা আটটি জেলাকে অন্তর্ভুক্ত করেছে। ১৮৮০ সাল থেকে সেখানে এগুলো বাস করছে। গত মে মাসের সর্বশেস জরিপে গুজরাটে ৫২৩টি সিংহ ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল জানান, ২০১০ সালে ৪১১টি সিংহ থাকলেও তা চলতি বছর ৫২৩ এসে দাঁড়ায়। অর্থাৎ সিংহের বৃদ্ধির সংখ্যা ছিল শতকরা ২৭ ভাগ। এর মধ্যে জুনাগদ জেলায় ২৫৮টি, সোমনাথে ৪৪টি, আমরেলিতে ১৭৪টি, ভবনগড়ে ৪৭টি সিংহ আছে। আমরেলিতে সিংহের সংখ্যা সবেচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ