,

বকেয়া বিলের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ অফিসে তালা

news-image

আমিরজাদা চৌধুরী : দুই অর্থবছরের বকেয়া বিল প্রদানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে ঠিকাদাররা। আজ রোববার দুপুর একটার দিকে সড়ক ও জনপথ অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে অফিস থেকে বের করে দিয়ে বিক্ষুব্ধ ঠিকাদাররা সড়ক ও জনপথ অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
ঠিকাদাররা জানান, ২০১১-১২ ও ১৩-১৪ পর্যন্ত দুই অর্থবছরের বকেয়া বিল প্রদানে সড়ক ও জনপথ বিভাগ টালবাহানা করার প্রেক্ষিতে তারা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলেও জানান ঠিকাদাররা।
এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল ভট্টাচার্য দুই অর্থবছরের বিল বকেয়া রয়েছে জানিয়ে বলেন, আমি সকালে অফিস থেকে বের হয়ে যাওয়ার পর অফিসে তালা ঝুলানের ঘটনাটি ঘটে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ