,

অন্যের সুর সংগীতে আইয়ুব বাচ্চু

news-image

বিনোদন প্রতিবেদকসাধারণত নিজের করা সুরেই গান করেন আইয়ুব বাচ্চু। এমনকি নিজের গানগুলোর সংগীত পরিচালনাও করেন তিনি। এবার প্রায় নয় বছর পর অন্যের করা সুরে গাইলেন নন্দিত এই ব্যান্ডশিল্পী। তাঁর ‘ছায়া শরীরী’ শিরোনামে গাওয়া নতুন গানের সুর করেছেন জিয়া খান, সংগীতায়োজন করেছেন পাভেল আরীন। গানটি লিখেছেন এম এস রানা। আসছে ঈদে কেউ কারও নয় শিরোনামের একটি মিক্সড অ্যালবামে থাকবে গানটি।
অ্যালবামে গাওয়া গানটি নিয়ে আইয়ুব বাচ্চু বলেন, ‘গানের কথাগুলো আমাকে ভীষণ টেনেছে। গতানুগতিক গানের চেয়ে একেবারেই ভিন্ন ধাঁচের কথা আর গল্প রয়েছে গানটিতে।’
সম্প্রতি ঢাকার মগবাজারের এ বি কিচেন স্টুডিওতে ‘ছায়া শরীরী’ শিরোনামের গানটির রেকর্ডিং হয়।
এরই মধ্যে গানটির মিক্সড-মাস্টারিংয়ের কাজও শেষ হয়েছে।
আইয়ুব বাচ্চু বলেন, ‘অ্যালবামটির সুরকার ও সমন্বয়কারী জিয়া খানের অনেক দিনের ইচ্ছা তার সুরে আমাকে দিয়ে একটি গান করাবে। ব্যস্ততার কারণে আমি সময় বের করতে পারছিলাম না। অবশেষে জিয়ার ইচ্ছাশক্তি এবং চমৎকার সুরের কারণে সময় বের করে গানটি গাইলাম।’
কেউ কারও নয় অ্যালবামে আইয়ুব বাচ্চু ছাড়াও শিল্পী বালাম, কৌশিক হোসেন তাপস, কোনাল, জিয়া খান এবং ভারতের রূপম ইসলাম ও রাঘব চ্যাটার্জির গাওয়া গান থাকছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ