,

ফেসবুকের প্রোফাইল ছবিতে রংধনু, চলছে আলোচনা সমালোচনা

news-image

প্রযুক্তি ডেস্কগতকাল সকাল থেকেই ফেসবুকে অনেকেই তাদের প্রোফাইল ছবির উপর বসাচ্ছেন রংধনু ফিল্টার। প্রথম প্রথম অনেকেই এ কান্ড দেখে ভ্যাবাচ্যাকা খেয়েছেন বলা যায়। কেউ কেউ আবার অন্যের এই কারবার দেখে কিছু না বুঝেই নিজেও রংধনুর রংয়ে রাঙ্গিয়ে নিয়েছেন নিজের প্রোফাইল ছবি। কিন্তু এর পেছনের ঘটনা কী?
গত ২৬শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রে পাস হয় এক ঐতিহাসিক আইন। আর এই আইনের মূল বিষয় সমলিঙ্গের মধ্যে বিয়ে। এই আইন পাসের পর থেকেই বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এই আইনটির সমর্থনে সমকামীদের প্রতীক রংধনু দিয়ে নিজেদের সমর্থন ঘোষণা করতে শুরু করে। ফেসবুকও এর থেকে বাদ যায়নি। একাত্মতা ঘোষণার পাশাপাশি এই আইনের সমর্থকদের জন্য চালু করে একটি বিশেষ টুল যার মাধ্যমে প্রোফাইল ছবির উপর বসানো যাবে রংধনু ফিল্টার।
ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ নিজের প্রোফাইল ছবিতে রংধনু দেওয়ার মাধ্যমে সবার কাছে এই টুলের খবর তুলে ধরেন। আর এরপরই দেখা যায় প্রোফাইল ছবিতে রংধনু ফিল্টার বসানোর হিড়িক।
বাংলাদেশেও অনেক ফেসবুক ব্যবহারকারীকে প্রোফাইল ছবিতে রংধনু ফিল্টার বসাতে দেখা গেছে। কেউ কেউ আবার না জেনেই অন্যকে করতে দেখেই নিজেও কাজটি করেছেন। তবে জেনে হোক আর না জেনেই হোক, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। কেউ কেউ বিষয়টির কড়া সমালোচনা করছেন। আবার অনেকেই অন্যের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে নিজের ছবি রাঙ্গিয়েছেন রংধনুর রংয়ে। এক্ষেত্রে তাকেও পড়তে হচ্ছে অন্যের সমালোচনার মুখে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা