,

শিক্ষার্থীদের ‘রাতে গল্প খরচ অল্প’ রাতের প্যাকেজে নিষেধাজ্ঞা মোবাইল কোম্পানির

news-image

টিপস ডেস্কমোবাইল ব্যবহারকারী স্কুল, কলেজগামী শিক্ষার্থীদের ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল অপারেটদের রাত্রিকালীন কোন প্যাকেজ বাজারে চালু না রাখায় নিষেধাজ্ঞা জারি করেছে বিটিআরসি।
দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে শনিবার প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ’র টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের উত্তরে সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে এ তথ্য জানান।
প্রশ্নকর্তা বলেন, ‘স্কুল-কলেজের ছাত্রছাত্রী মোবাইল ফোন ব্যবহারের কারণে লেখাপড়ায় অমনোযোগী এবং খারাপ কাজে জড়িত হয়। এ জন্য শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার সীমিত করার জন্য সরকার কোন পদক্ষেপ গ্রহণ করবে কি না?
মন্ত্রী বলেন, এই অভিযোগ সম্পূর্ণভাবে সত্য নয়। স্কুল, কলেজের ছাত্রছাত্রী মোবাইল ফোন ব্যবহার করে লেখাপড়ায় অমনযোগী হয় ও খারাপ কাজে জড়িত হয়, তা নয়। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে লেখাপড়া সংক্রান্ত আপডেটেড তথ্য তারা জানতে পারে। তবে এসব শিক্ষার্থীর মোবাইল ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল অপারেটরদের শুধু রাত্রিকালীন কোন প্যাকেজ বাজারে চালু না করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে কমিশন (বিটিআরসি) হতে চলতি বছরের মার্চে একটি নির্দেশনা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে