,

হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামী আখাউড়ায় আটক

news-image

বিশেষ প্রতিনিধি : রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামী আবু সুফিয়ান সুমন (৩৫) কে আখাউড়া থানা পুলিশ আটক করেছে। গত শুক্রবার রাত সোয়া বারটার দিকে পৌরশহরের মসজিদ পাড়া থেকে তাকে আটক করা হয়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলগেট এলাকায় পুলিশের কাছ থেকে সে পালিয়ে যায়। এর আগে শুক্রবার ভোরে আখাউড়া পৌরশহরের রেলওয়ে রানিং রুম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সুমন মিয়াকে আটক করে পুলিশে দেয় জনতা। সে পৌরশহরের দেবগ্রাম গ্রামের জিল্লর  রহমানের ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মফিজ উদ্দিন জানান, সুমন আদালতে অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রেলগেট এলাকায় পুলিশের হেফাজত থেকে সে পালিয়ে যায়। গোপন সংবাদের খবর পেয়ে রাত সোয়া বারটার দিকে মসজিদ পাড়ায় অভিযান চালিয়ে হাতকড়া সহ আটক করা হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা