,

রুহি ভিনদেশি বিজ্ঞাপনে

news-image

বিনোদন প্রতিবেদকমডেল ও অভিনেত্রী রুহি দেশের গণ্ডি পেরিয়ে হয়ে গেছেন ভিনদেশের মডেল। সম্প্রতি যুক্তরাজ্যে প্রচারের জন্য তৈরি একটি বিজ্ঞাপনের মডেল হলেন তিনি। সেই বিজ্ঞাপনে তাঁর সঙ্গে দেখা যাবে যুক্তরাজ্য ও পাকিস্তানের দুই মডেলকে। স্মার্ট চেরি মোবাইলস নামে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপনটি তৈরি করেছেন রুহির স্বামী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা মনসুর আলী।

রুহি বর্তমানে আছেন যুক্তরাজ্যের লন্ডনে। সেখান থেকে ফোনালাপে তিনি বলেন, ‘এপ্রিল-মে মাসের দিকে এর কাজ শুরু করি। বিজ্ঞাপনটি কয়েকটি ভাষায় তৈরি করা হয়েছে। কারণ এটি যুক্তরাজ্যের ইংরেজি চ্যানেলগুলো ছাড়া বিভিন্ন লোকাল চ্যানেলেও দেখানো হবে। যুক্তরাজ্যের স্থানীয় লোকজনের পাশাপাশি এখানে বসবাসরত বাংলাদেশ, ভারত, পাকিস্তানের নাগরিকদের কথাও মাথায় রাখা হয়েছে বিজ্ঞাপনটি নির্মাণের সময়। তাই ইংরেজির পাশাপাশি এতে আমরা বাংলা ও উর্দু ভাষাও ব্যবহার করেছি।’ এই বিজ্ঞাপনচিত্রে রুহির পাশাপাশি আরও দেখা যাবে পাকিস্তানি মডেল ফৌজিয়া ও আফগান বংশোদ্ভূত ব্রিটিশ মডেল হাম্মাসাকে।

রুহি সপ্তাহ খানেকের মধ্যেই ফিরছেন বাংলাদেশে। তিনি জানান, এসেই শুরু করবেন মনসুর আলী পরিচালিত নতুন ছবি সিনেমার শুটিং। তা ছাড়া এর বাইরে নতুন কিছু কাজ শুরুর আভাসও দেন তিনি।

মনসুর আলীর সংগ্রাম ছবি দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু রুহির। তা ছাড়া তাঁকে অনিমেষ আইচের জিরো ডিগ্রি ও টালিউডের গ্ল্যামার ছবিতেও অভিনয় করতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ