,

বিএনপি নেত্রী ‘খালেদাকে জিয়াকে কাশিমপুর কারাগারে রাখা হবে’

news-image

ডেস্ক রির্পোট জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আগুন সন্ত্রাসের দায়ে বিচারের সম্মুখীন করে কাশিমপুর কারাগারে রাখা হবে। রাজনীতিতে তাকে আর ছাড় দেয়া হবে না। রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে গতকাল দুপুরে জাসদ ঢাকা মহানগর শাখা আয়োজিত ‘জঙ্গি-আগুন সন্ত্রাসের মূল উৎপাটন : গণতন্ত্রের অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগদান করায় তার কঠোর  সমালোচনা করে ইনু বলেন, এতে প্রমাণ হয়, খালেদা ও জামায়াত এক সুতায় বাঁধা। তিনি (খালেদা জিয়া) আর পাল্টাবেন না। আলোচনা সভায় ইনু আরও বলেন, গণতন্ত্রে জঙ্গিবাদ থাকবে কি থাকবে না সেটি যেমন বড় প্রশ্ন, তেমনি রাজনীতিতে খালেদা জিয়া থাকবে কি থাকবেন না, এটিও এখন বড় প্রশ্ন। খালেদা জিয়া পাকিস্তানের তালেবানি রাজনীতি করতে চান- এমন অভিযোগ করে তিনি বলেন, জঙ্গিবাদের ডালপালা ছেঁটে কোন লাভ নেই। জঙ্গিবাদের শিকড় খালেদা জিয়া। জঙ্গিবাদের ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হলে খালেদা জিয়ার ব্যাপারেও জিরো টলারেন্স দেখাতে হবে। পাকিস্তানি তালেবানি রাজনীতি করার সে সুযোগ তিনি আর পাবেন না। 

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন- জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কেন্দ্রীয় নেতা নাদের চৌধুরী প্রমুখ।

সূএ : মানব জমিন

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ