,

বিষয়টি খানিকটা স্পর্শকাতর

news-image

দীর্ঘদিন আটকে থাকার পর রানা প্লাজা ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন পরীমনি। ইদানীং টেলিভিশনেও দেখা যাচ্ছে তাঁকে, মডেল রূপে। আসছে ঈদেও বড় পর্দায় থাকছে এই অভিনেত্রীর নতুন ছবি। এসব নিয়ে কথা হলো ব্যস্ত পরীমনির সঙ্গে অবশেষে ‘রানা প্লাজা’ ছাড়পত্র পেল। খবরটা ভালো লেগেছে নিশ্চয়ই?ভালো লাগা তো আছেই। যাঁরা সেন্সর বোর্ডে ছিলেন, তাঁরা ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। এ জন্য হয়তো ছাড়পত্র পেতে সময়টা বেশি লেগেছে। ছবিটির গল্প পোশাকশ্রমিকদের নিয়ে। রানা প্লাজার ট্র্যাজেডিকে ঘিরে এর কাহিনি গড়ে উঠেছে। এ বিষয়টি খানিকটা স্পর্শকাতর। তবে এতে শ্রমিক অসন্তোষ হতে পারে এমন কিছু দেখানো হয়নি।দুটি বিজ্ঞাপনে মডেল হলেন, কেমন সাড়া পাচ্ছেন?স্যান্ডালিনা স্যান্ডাল সোপ ও প্রাণআপ দুটি বিজ্ঞাপনই খুব যত্ন নিয়ে নির্মাণ করা হয়েছে। প্রাণআপের নির্দেশক নাফিস রেজা আর স্যান্ডালিনা স্যান্ডাল সোপের বিজ্ঞাপন পরিচালনা করেছেন শৈনাক মিত্র। বিজ্ঞাপন দুটি নির্মাণের সময় চেন্নাইয়ের একটি টিম কাজ করেছে। মডেল পরিচয়টি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।নতুন আর কোন কোন ছবির শুটিং চলছে?ঈদে আসছে শাকিব খানের সঙ্গে আমার ছবি আরও ভালোবাসব তোমায়। এখন সেন্সর ছাড়পত্রের অপেক্ষা। অন্যদিকে শুটিং চলছে আমার প্রেম আমার প্রিয়া ও নদীর বুকে চাঁদ ছবির। কিছুদিনের মধ্যে শুরু হবে কিছু স্বপ্ন কিছু আশা ছবির কাজ। এ ছাড়া ইনোসেন্ট লাভ, পুড়ে যায় মন, মহুয়া সুন্দরীসহ একাধিক ছবি মুক্তির অপেক্ষায় আছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ