,

সরকারের আচরণে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে : এমাজউদ্দীন

news-image

সরকারের আচরণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ছাত্রফোরাম ও উত্তরাঞ্চল ছাত্রফোরামের যৌথ উদ্যোগে ইফতার পূর্ব বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে, এর চেয়ে  বেশি কিছু নয়। কিন্তু অবৈধভাবে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার প্রতিবেশী দেশের সঙ্গে যেসব আচরণ শুরু করেছে তাতে করে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন  দেখা দিয়েছে। ড. এমাজউদ্দীন বলেন, প্রত্যয় বিশ্বাস ও সাহসের নাম বিএনপি। এটি শুধু রাজনৈতিক দলই  নয়। এটি জনগণের আশা আকাঙ্খার প্রতীক। এই আদর্শকে কখনও ভেঙে দেওয়া যাবে না, বিএনপি বিভক্ত হবে না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যেহেতু নেতৃত্বের সংকট হয়নি, তেমনি বিএনপিতেও কোনদিন নেতৃত্ব সংকট দেখা দেবে না মন্তব্য করে এই  রাষ্ট্রবিজ্ঞানী বলেন, পুনর্গঠনের মাধ্যমে দলকে শক্তিশালী করতে ইতিমধ্যে দলটির চেয়ারপারসন যুব, তরুণদের সংগঠিত করতে কাজ শুরু করে দিয়েছেন।  উত্তরাঞ্চল ছাত্রফোরামের আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির সহ তথ্য গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব. সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বিএনপি নেতা আমিরুল ইসলাম খান আলীম, আতিকুর রহমান রুমন, ওবায়দুর রহমান চন্দন, ব্যারিস্টার রাজিব রউফ চৌধুরী, মীর শাহে আলম ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হাসান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ