,

থাকছে না ব্যাটিং পাওয়ার প্লে

news-image

বিশ্ব ক্রিকেটের নিয়মে আসছে অনেকগুলো পরিবর্তন। নতুন নিয়মে ব্যাটিং পাওয়ার প্লে থাকছে না। এছাড়া আরো কিছু নতুন আইন চালুর সিদ্ধান্ত হয়েছে এই মিটিংয়ে যেমন, সব ধরনের নো বলে ফ্রি হিটের সুবিধা পাবেন ব্যাটসম্যানেরা। প্রথম ১০ ওভারের পর বোলারদের জন্য বাড়তি সুবিধা হিসেবে থাকছে সার্কেলের বাইরে সর্বোচ্চ পাঁচজন ফিল্ডার রাখার নিয়ম। এছাড়া প্রথম ১০ ওভারে ৩০ গজের বাইরে দুইজন, ১১ থেকে ৪০ ওভারের মধ্যে চারজন ও শেষ ১০ ওভারে পাঁচজন ফিল্ডার রাখা যাবে। এ নিয়ম কার্যকর হবে জুলাইয়ের ৫ তারিখ থেকে।

ওয়ানডে ক্রিকেটে নিয়মে পরিবর্তন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন এমন ঘোষণা দিয়েছেন। বারবাডোজে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক কনফারেন্সে এ ঘোষণা দেন রিচার্ডসন।

ডেভ রিচার্ডসন বলেন, একটি সফল বিশ্বকাপ আয়োজন শেষে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি যে ক্রিকেটের জনপ্রিয় এই ফরমেটে বড় ধরণের পরিবর্তনের কোনও প্রয়োজন নেই। তবে ব্যাটিং ও বোলিংয়ে ব্যালেন্স আনতে নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগামী ৫ জুলাইয়ের পর নতুন নিয়ম কার্যকর হবে বলে জানান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন (ইউএসএসিএ) এর সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বিশেষ পর্যবেক্ষণ দলের প্রতিবেদনের ওপর ভিত্তিকরে এ সিদ্ধান্ত নেয় হলো।তবে এ স্থগিতাদেশের আওতায় আসন্ন টি-২০ বিশ্বকাপে স্থান করে নিতে কোয়ালিফাই ম্যাচ গুলো খেলতে কোন বাঁধা নেই দলটির।

সুত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ