,

ভিন্ন চেহারায় রণদীপ হুডা ও ঐশ্বরিয়া

news-image

মেরি কমের পর এবার সর্বজিত সিংয়ের বায়োপিকে হাত দিলেন উমঙ্গ কুমার। ছবিতে সর্বজিতের ভূমিকায় অভিনয় করছেন রণদীপ হুডা। রাজনৈতিক বন্দি সর্বজিত  সিংয়ের মুক্তি নিয়ে তার বোনের লড়াইয়ের কাহিনী নিয়ে এই ছবি। সর্বজিতের বোন দলবীর সিংয়ের ভূমিকায় অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।ছবির খবর জানিয়ে উমঙ্গ কুমার টুইট করেন, “ঐশ্বরিয়া ও রণদীপহুডাকে নিয়ে আমার আগামী ছবি সর্বজিত শিগগিরই আসছে।” ১৯৯১ সালে সন্ত্রাস ও চরবৃত্তির অভিযোগে সর্বজিতকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় পাকিস্তান সরকার। ২০০৮ সাল পর্যন্ত তার মৃত্যুদণ্ড স্থগিত রেখেছিল পাকিস্তান। ২০১৩ সালে জেলেই হামলায় মৃত্যু হয় সর্বজিতের। এই দীর্ঘ সময় লাহোর জেল থেকে সর্বজিতের মুক্তির জন্য লড়াই চালিয়েছিলেন দলবীর। সন্দীপ সিং, জিশান কাদরি ও উমঙ্গ কুমার প্রযোজিত ছবির শুটিং শুরু হবে চলতি বছরের অক্টোবর মাসে। আগামী বছর মে মাসে মুক্তি পাবে সর্বজিত। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ