,

ভয়ের অভিজ্ঞতা সম্পর্কে যা বললেন তারকারা

news-image

কখনো কখনো ভয় অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। ভয় শুধু সাধারণ মানুষদেরই আক্রমণ করে না, ভয়ের আক্রমণে বিপর্যস্ত হন সেলিব্রিটিরাও। এ ধরনের কয়েকটি ভয় সম্পর্কে বলেছেন সেলিব্রিটিরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।
১. অ্যামান্ডা সেফ্রাইড বিশ্বখ্যাত অভিনেত্রী অ্যামান্ডা সেফ্রাইড ভয়ের আক্রমণে বিপর্যস্ত ছিলেন এবং তা থেকে বাঁচতে একজন থেরাপিস্টের সহায়তা নিতে হয় তাকে। এতে তার ভয় অনেকাংশে দূর হলেও এখনও মাঝে মাঝে সেই ভয়ের যন্ত্রণায় পড়তে হয় তাকে।
তিনি বলেন, তিনি এখনও মাঝে মাঝে প্রচণ্ড ভয়ের মাঝে পড়েন। তিনি প্রায়ই কল্পনা করে ভয় পান যে, তার বাবা-মা, কুকুর কিংবা তিনি নিজেই জানালা খুলে তা দিয়ে নিচে পড়ে যাচ্ছেন। ২. জন মায়ার গায়ক ও গান লেখক জন মায়ার এক সাক্ষাৎকারে রোলিং স্টোনকে বলেন, তার আতংকের কারণে শেষ পর্যন্ত তাকে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে হয়। তিনি বলেন, এটি তার জীবনের অন্যতম বড় ভয় ছিল যে, তিনি হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। ৩. লিনা ডানহাম ‘গার্লস’ নির্মাতা ও তারকা লিনা ডানহাম দীর্ঘকাল ধরে উদ্বেগে ভুগেছেন। গত বছর তিনি গার্ডিয়ানকে এ উদ্বেগের বিষয়ে তথ্য জানান। তিনি বলেন, আড়াই বছর পর তার বয়স হবে ৩০, এর ১০ বছর পর ৪০, তার পের হবে ৫০। আর এটিই ছিল তার মূল ভয়ের বিষয়। ৪. ক্যাইতলিন জেনার ১০ বছরের ফেসিয়াল সার্জারির পর উদ্বেগে আক্রান্ত হন ক্যাইতলিন জেনার। ভ্যানিটি ফেয়ারকে তিনি বলেন, সার্জারির কারণে আমার ভয় অত্যন্ত গুরুতর হয়ে পড়ে। ৫. অপরাহ উইনফ্রে ২০১৩ সালের এক ঘটনার কারণে মারাত্মক ভীতির মুখে পড়েন অপরাহ উইনফ্রে। সে সময় অপরাহ উইনফ্রে লি ড্যানিয়েলস-এর দ্য বাটলারের চিত্রায়ন করছিলেন। এ ভীতি পরবর্তীতে তাকে তাড়িয়ে বেড়ায়। ৬. এমা স্টোন ওয়াল স্ট্রিট জার্নালকে এমা স্টোন জানান, অভিনয়ে যোগ দেওয়ার আগে তিনি মারাত্মকভাবে ভীতিতে আক্রান্ত ছিলেন। সে সময়টি ছিল সত্যিই ভীতিকর। প্রথম এ ভীতি শুরু হয় যখন তিনি এক বন্ধুর বাড়িতে বসে ছিলেন। সে সময়েই এমার অনুভূতি হয় যে, বাড়িটি আগুনে জ্বলে যাচ্ছে। এরপর এ ভীতি চলতেই থাকে।
৭. এলি গোল্ডিং মারাত্মক ভয়ের কারণে এলি গোল্ডিংকে ২০১৩ সালে চিকিৎসকের দ্বারস্থ হতে হয়। তিনি জানান, একদিন অভিনয় শেষে একটি অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যাওয়ার সময় অদ্ভুত অনুভূতি হয় তার। এতে তিনি মনে করেন যে, তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তিনি মারা যাচ্ছেন। এরপর চিকিৎসার পরেও এ ভয় দীর্ঘদিন তাকে তাড়িয়ে বেড়ায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ