,

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শনিবার

news-image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪-এর লিখিত পরীক্ষা আগামী ২৭ জুন, শনিবার অনুষ্ঠিত হবে। নির্ধারিত ৫টি জেলা নড়াইল, মেহেরপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও ফেনিতে এ পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে। আগামী ২০ জুন থেকে বৈধ প্রার্থীদের মোবাইলে মেসেজ প্রেরণ করা শুরু হয়েছে এবং ২২ জুন থেকে প্রার্থীগণ নিজ প্রবেশপত্র http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। ওএমআর শিট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইট www.dpe.gov.bd এ পাওয়া যাবে। পরীক্ষার্থীগণ প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোন ধরণের বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেকট্রনিক্স ঘড়ি বা যে কোন ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখতে পারবে না। যদি কোন পরীক্ষার্থী উল্লেখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তাহলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে। অন্যান্য জেলাসমূহের পরীক্ষা পর্যায়ক্রমে পরবর্তীতে অনুষ্ঠিত হবে। ওইসব জেলাসমূহের পরীক্ষার তারিখ, সময় ও যাবতীয় তথ্য পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ