,

ক্যাবারের ড্যান্সারে এবার ঋতুপর্ণা

news-image

সত্তরের দশকে বাংলা থিয়েটারে আবির্ভাব ঘটেছিল ক্যাবারের। আবির্ভাবেই তোলপাড়। ক্যাবারে নাচে মাতোয়ারা ছিল কলকাতা। আর এই ক্যাবারে নাচের শিল্পী মিস শেফালি হয়ে উঠেছিলেন হট আলোচনার বিষয়। খ্যাতনামা পরিচালক সত্যজিৎ রায়ও উপেক্ষা করতে পারেন নি বিষয়টিকে। আর তাই তার ‘প্রতিদ্বন্দ্বী’ ছবির একটি দমচাপা সিকোয়েন্সে তিনি হাজির করেছিলেন মিস শেফালিকে। তবে এই মিস শেফালি সময়ের ব্যবধানে সকলের মন থেকে হারিয়ে গেলেও আরতি দাস থেকে মিস শেফালি হয়ে ওঠার জীবন সংগ্রামটা ছিল কঠোর, কঠিন। এই সংগ্রামের পথে তাকে পেরোতে হয়েছে অসংখ্য বিশ্বাসভঙ্গ আর বিচ্ছেদ এবং পুরুষতন্ত্রের বিছিয়ে রাখা অসংখ্য বাঁধা। সেটাকে অবলম্বন করেই মিস শেফালির বায়োপিক নিয়ে তৈরি হচ্ছে ছবি। আর সেই ছবিতে ক্যাবারে ড্যান্সারের চরিত্রে বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাবে। পরিচালক নীতীশ রায় তার ’তদন্ত’ ছবিতে হারিয়ে যাওয়া সময়, কালচার আর মানুষকেই তুলে ধরতে চলেছেন। সম্প্রতি সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা জানিয়েছেন, ‘তদন্ত’ এক নারীর নিজস্ব সংগ্রামের ছবি। দু’জন পুরুষের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন আর তাকে ঘিরে ঘুরতে থাকা সুখ-দুঃখ, স্মৃতি-বিস্মৃতির আখ্যান। ‘তদন্ত’-য় ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করছেন বাংলা মঞ্চের এই মুহূর্তের দুই জাঁদরেল অভিনেতা দেবশংকর হালদার এবং গৌতম হালদার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ