,

ফ্রিল্যান্সিং বিশ্বে এক নম্বর হবে বাংলাদেশ: সংসদে পলক

news-image

প্রযুক্তি ডেস্ক : ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে এক নম্বর আউটসোর্সিং দেশ হিসেবে প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে (২০১৫-১৬) অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি আরও জানান, আগামী ২০১৮ সালের মধ্যে আইসিটি খাত থেকে এক বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের সবগুলো বিভাগীয় শহরে আইটি পার্ক নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে এক নম্বর আউটসোর্সিং দেশ হিসেবে প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে (২০১৫-১৬) অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। জুনাইদ আহমেদ পলক বলেন, সরকারের দূরদর্শী চিন্তাভাবনার কারণে টেলিকমিউনিকেশন সেক্টরে উন্নয়নের মধ্য দিয়ে বিশ্বের ৫ বৃহৎ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছি। তাই আগামী ২০১৮ সালের মধ্যে আইসিটি খাত থেকে এক বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিবছর ১১৮টি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ২০ হাজার আইটি গ্রাজুয়েট বের করা হচ্ছে। সরকার ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার নির্মাণের মাধ্যমে ১১ হাজার তরুণ-তরুণীকে চাকরি দিয়ে বিশ্বের কাছে নজির স্থাপন করেছে সরকার। তিনি বলেন, ১২টি আইটি পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সবগুলো বিভাগীয় শহরে আইটি পার্ক নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে সব জেলা শহরে নির্মাণ করা হবে একটি করে হাইটেক পার্ক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে