বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি বিনিয়োগ নিরুতসাহে বিএনপি-জামায়াত দায়ী

news-image

সংসদে প্রধানমন্ত্রী : বিদেশি বিনিয়োগ নিরুতসাহে বিএনপি-জামায়াত দায়ী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত কারণবিহীন আন্দোলন করে শুধু দেশের সম্পদের ক্ষতি করেনি, দেশের ভাবমূর্তিও নষ্ট করেছে। বিএনপি-জামায়াতের কর্মকাণ্ড বৈদেশিক বিনিয়োগকে অনেকাংশে নিরুতসাহিত করেছে বলেও জানান তিনি। বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ড ও অরাজকতার বিরুদ্ধে সারাদেশে অসংখ্য মামলা হয়েছে। এসব মামলা সন্ত্রাস দমন আইনের অধীনে বিচারে জেলা জজদের এখতিয়ার দেওয়া হয়েছে। দায়ের করা মামলাগুলোর তদন্তকাজ দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। সরকারি দলের মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ৫ জানুয়ারির পরে হরতাল-অবরোধের নামে সহিংসতা ও নাশকতা, পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারাসহ নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যারা ঘটিয়েছে এবং এসব কর্মকাণ্ডের হুকুমদাতাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট অবরোধ ও হরতাল কর্মসূচির নামে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক শান্তি ও শৃঙ্খলা নষ্ট করার অপচেষ্টা চালায়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর দৃঢ়তায় জনজীবনে নিরাপত্তা ও স্বস্তি বজায় রাখা সম্ভব হয়েছে। দেশের মানুষ অনৈতিক অবরোধ ও হরতাল মানেনি। ফরহাদ হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশ সফর ফলপ্রসূ হয়েছে। আমরা পরস্পরের উদ্বেগ ও অগ্রাধিকারের জায়গাগুলো বুঝেছি। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়টিকে রাজনীতির ঊর্ধ্বে স্থান দিয়েছেন। তিনি তিস্তার পানি বণ্টন চুক্তি শিগগির করার আশ্বাস দিয়েছেন। প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। মানব পাচারে রোধে জিরো টলারেন্স শরীফ আহমদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানব পাচার একটি আন্তর্জাতিক সমস্যা। মানব পাচারকারীরা আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত। সম্প্রতি মানবপাচারের বিষয়টি আশঙ্কাজনক হারে বেড়েছে। বাংলাদেশ মানব পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছে। তিনি বলেন, এ বিষয়ে কোনো ছাড় না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। পাচার হওয়া বাংলাদেশি নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং মানব পাচার রোধে এ অঞ্চলের দেশগুলো যাতে সমন্বিতভাবে কাজ করতে পারে, তার জন্য সরকার কূটনৈতিক ততপরতা অব্যাহত রেখেছে। নীলফামারী-৩ আসনের এমপি গোলাম মোস্তফার এক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘মানব পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’ মো. আব্দুল্লাহর আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সরকার আন্তর্জাতিক চিকিতসা সেবার মানের সঙ্গে সামঞ্জস্য রেখে অগ্নিদগ্ধ রোগীদের সুচিকিতসা নিশ্চিত করতে ঢাকার চানখারপুলে একটি আন্তর্জাতিক মানের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা করছে। তিনি বলেন, এটি করা সম্ভব হলে স্বয়ংসম্পূর্ণ আন্তর্জাতিক মানের বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিতসা দেওয়া সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক