বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউড কন্যাদের ক্রিকেটার প্রীতি

news-image

ভারতবাসী বলিউড আর ক্রিকেট বলতে এক্কেবারে অন্ধ। এই দুইয়ের প্রতি ভারতীয়দের উন্মাদনার বৈজ্ঞানিক কারণ কোনো গবেষক আজ অবধি আবিষ্কার করতে পারেনি! তারা বলিউড আর ক্রিকেটে এমনভাবে বুঁদ হয়ে থাকে যে এর সামনে হার মানে বাকি সব। মজার বিষয় হলো, এই বলিউড আর ক্রিকেটের মধ্যে আছে অদ্ভুত এক যোগসূত্রতা। দুটো একেবারে ভিন্ন দুই জগত হলেও প্রায় সময়ই এই দুই জগতই উঠে আসে একই খবরের শিরোনামে। এই যেমন বাংলাদেশের সঙ্গে সিরিজ হারার পর অনেক ক্রিকেটভক্ত দুষছেন বলিউডকে। অনেকে বলছেন, বিরাট কোহলির ওপর আনুশকার প্রভাবে বেচারার আজ এই দশা। আবার আরেক দল বলছে, ধোনির জীবনী নিয়ে যে চলচ্চিত্র তৈরি হচ্ছে, তাতে আরও নাটকীয়তা যোগ করার জন্যই ‘ক্যাপ্টেন কুল’-এর এমন রূপ বেরিয়ে আসছে! মোদ্দা কথা, ক্রিকেটারদের সঙ্গে বলিউডের একটা সম্পর্ক হলেই নাকি পারফরম্যান্সে তাঁর বিরূপ প্রভাব পড়তে থাকে। আসুন দেখে নিই ক্রিকেট ও বলিউডের সম্পর্কের কিছু নজির।
শুরুতেই এ মৌসুমের আলোচিত নায়িকা-ক্রিকেটারের প্রেমের কথাই জানা যাক। লুকোচুরি প্রেম দিয়ে বছর খানেক ধরেই তাঁরা রয়েছেন আলোচনায়। খোলা ময়দানেই হাজারো দর্শকের সামনে আনুশকা শর্মাকে চুমু দিতে দ্বিধা করেননি বিরাট কোহলি। সেই চুমুর পর থেকেই দুনিয়াজোড়া মানুষ তাঁদের প্রেমের গপ্পে মশগুল হতে শুরু করে। তাঁদের ঘোরাঘুরি, কেনাকাটা, সিনেমা দেখা আর গভীর রাতের লং ড্রাইভ কিংবা ক্যান্ডেল লাইট ডিনার—সবই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। আবার বিরাটের পারফরম্যান্স খারাপ হলেও ঢিলটা সবার আগে আনুশকার বাড়ি গিয়েই পড়ে!
আজহার উদ্দিন আর সংগীতা বিজলানিএবার আসা যাক বলিউডের সবচেয়ে পুরোনো আর মজবুত অভিনেত্রী-ক্রিকেটারের প্রেমের গল্প। তাঁদের জুটিকে বলিউডের এবং ভারতীয় ক্রিকেট জগতের সবচেয়ে সফল জুটি হিসেবে বিবেচনা করা হয়। তাঁরা হলেন শর্মিলা ঠাকুর আর মনসুর আলী খান। তাঁদের প্রথম পরিচয় হয় এক বন্ধুর বাড়ির দাওয়াতে গিয়ে। চার বছর চুটিয়ে প্রেম করার পর ঠাকুরবাড়ির মেয়ে শর্মিলাকে নবাববাড়ির বউ করেন পাতৌদির নবাব।
তবে সবার প্রেম কি আর শর্মিলা-মনসুরের মতো সফল হয়? বলিউড অভিনেত্রী আর ক্রিকেটারদের মধ্যে প্রেম বেশ ভালোমতো জমে উঠলেও শেষ নাগাদ তা বিয়ে পর্যন্ত খুব কমই গড়িয়েছে। ব্যর্থ প্রেমের তালিকায় সবার আগেই আসে বিশ্বসুন্দরী সুস্মিতা সেন আর পাকিস্তানের ক্রিকেটার ওয়াসিম আকরামের কথা। ২০০৮ সালে এক খিলাড়ি এক হাসিনা নামে একটি টিভি শো করার সময় ঘনিষ্ঠতা বাড়ে এ দুজনের মধ্যে। কিন্তু অজ্ঞাত এক কারণে হঠাত দূরত্ব বেড়ে যায় তাঁদের। সুস্মিতা বলিউড আর নিজের দত্তক মেয়েদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আর ওদিকে ওয়াসিম আকরামও খেলায় জড়িয়ে ফেলেন নিজেকে।
ব্যর্থ কিন্তু আলোচিত জুটি হিসেবে দাদা সৌরভ গাঙ্গুলী আর দক্ষিণ ভারতীয় নায়িকা নাগমাও কম যাননি। তাঁদের প্রেম প্রকাশ্যে না এলেও গুঞ্জন ছিল চারপাশেই। বেশ কয়েক বছর আগে অভিনেত্রী নাগমা স্বীকারও করেছিলেন যে সৌরভের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু আগে থেকেই বিবাহিত ছিলেন সৌরভ। তাই বলিউডের মোহে অন্ধ না হয়ে দাদা তাঁর গোছানো সংসারকেই বেছে নেন।
ওয়াসিম আকরাম ও সুস্মিতা সেনবলিউড অভিনেত্রী আর ক্রিকেটারদের রসায়নের কথা যেখানে বলা হচ্ছে, সেখানে আজহার উদ্দিন আর সংগীতা বিজলানির কথা না এলে কি চলে? গত শতকের নব্বই দশকে তাঁদের প্রেম তো খবরের কাগজের এক রোজকার বিষয় ছিল। সে সময় প্রায়ই দেখা যেত আজহার উদ্দিনও সংগীতাকে একসঙ্গে। কিন্তু আজহার উদ্দিনের স্ত্রী সে সময় নওরিন। আর সংগীতাও সে সময়টায় প্রেম করছিলেন অভিনেতা সালমান খানের সঙ্গে। তাই কেউ আজহার উদ্দিন আর বিজলানির প্রেমের খবরটা সহজে হজম করতে পারতেন না। কিন্তু ১৯৯৪ সালে স্ত্রী নওরিনকে তালাক দেওয়ার পর আজহার উদ্দিন যখন সাল্লুর নাকের নিচ দিয়ে তাঁর প্রেমিকাকে বিয়ে করে ফেললেন, তখন তো সবাই একেবারে ‘থ’। তবে এখন আর আজহার উদ্দিন ও বিজলানি একসঙ্গে নেই। সম্প্রতি সংসারজীবনে ইতি টেনেছেন তাঁরা দুজন।
বিরাট কোহলি ও আনুশকা শর্মাবলিউডে নায়িকা আর ক্রিকেটারদের ব্যর্থ প্রেমের তালিকাটা আরও লম্বা। তবে এই সব প্রেমকে শুধুই ‘গণমাধ্যমের প্রচারণা’ বললেও ভুল হবে না। আবার তাঁদের ভাগ্যের নির্মম পরিহাসের শিকারও বলা যায়। এই যেমন: নায়িকা কিম শর্মা-যুবরাজ সিং, গীতা বসরা-হরভজন সিং, ইশা শারভানি-জহির খান, সুরভিন চাওলা-শ্রীশান্ত। কারণ, বলিউডে একদল আছে, যারা বলে, যে নায়িকাদের বাজার মন্দা, তাঁরা খবরে আসার দ্রুততম পথ বলতে কোনো ক্রিকেটারের সঙ্গে প্রেমকেই বোঝেন। আবার আরেক দলের ভাষ্য হলো, কয়েকটা খেলা দিয়ে তারকা বনে যাওয়ার স্বাদ হজম করতে না পেরেই অনেক ক্রিকেটার অতি চাকচিক্য দেখে নায়িকাদের প্রেমে পড়ে যান।
কোন দল সত্যি কিংবা কে মিথ্যা, সেই যুক্তি খণ্ডন না হয় আজ থাকল। প্রেম তো প্রেমই, এর আবার এত যুক্তিতর্ক কিসের!

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক