,

প্রিন্স চার্লসের বিদেশ সফরে গেছে ১২ কোটি টাকা

news-image

ব্রিটিশ রাজ সিংহাসনের অন্যতম উত্তরাধিকারী প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলার পেছনে গত বছর সরকারি সফরে ব্যয় হয়েছে প্রায় ১০ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১২ কোটি ৩৩ লাখ ৭১ হাজার ১৮০ টাকা। তবে রাজকীয় তহবিলে সরকারি অর্থ প্রদান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার দেশটির সরকারি হিসাব কর্মকর্তা এ তথ্য জানান। সরকারের পক্ষ থেকে রাজতন্ত্রের তহবিলে জমা অর্থের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।গত অক্টোবর ও নভেম্বরে মেক্সিকো এবং কলম্বিয়ায় নয় দিনের সফরে গিয়েছিলেন এই রাজ দম্পতি। এ সময় ব্যয় হয় চার লাখ ৪৬ হাজার পাউন্ড। তাঁরা ছয় দিনের সফরে গিয়েছিলেন জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার ও আবু দুবাইয়ে। সেখানে খরচ হয় দুই লাখ ৬২ হাজার পাউন্ড।

চলতি বছরের মার্চে চার্লস-ক্যামিলা চার দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে তাঁরা প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করেন। ওই সময় ব্যয় হয় দুই লাখ ৪০ হাজার পাউন্ড। প্রিন্স হ্যারির ব্রাজিল ও চিলিতে ছয় দিনের সফরে খরচ হয় ৮৬ হাজার পাউন্ড। সব মিলিয়ে রাজপরিবারের সরকারি সফরে ব্যয় হয় ৫১ লাখ পাউন্ড। এর আগের বছর ওই খরচ ছিল নয় লাখ পাউন্ড। সরকারি হিসাবে দেখা যায়, জনগণের তহবিল থেকে ব্রিটিশ রাজতন্ত্রের পেছনে খরচ হয় তিন কোটি ৫৭ লাখ পাউন্ড। যা মাথাপিছু ৫৬ পেনস করে। গত বছরও এর হার একই ছিল। বাকিংহাম প্যালেসের ভাঁড়ার ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করা, রানী দ্বিতীয় এলিজাবেথের লন্ডনের বাসভবন থেকে কিছু জিনিস সরিয়ে নেওয়াসহ সম্পত্তির রক্ষণাবেক্ষণে ব্যয় হয় এক কোটি ১৭ লাখ পাউন্ড। ২০১১ সালে দ্য সভেরিন গ্রান্ট অ্যাক্ট অনুযায়ী, দুই বছর আগে থেকে রাজকীয় সম্পত্তি থেকে আসা লভ্যাংশের ১৫ শতাংশ রাজতন্ত্রের কোষাগারে জমা দেবে সরকার। বাকি লভ্যাংশ সরকারি তহবিলে জমা হবে। রাজকীয় সম্পত্তির মধ্যে লন্ডনের বিখ্যাত রিজেন্ট স্ট্রিট ও উইন্ডসর পার্কও রয়েছে। রয়েছে যুক্তরাজ্যকে ঘিরে থাকা সাগরের তলদেশও। যার বর্তমান মূল্য ৮০০ কোটি পাউন্ডের বেশি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে