,

অসময়ে চলে গেলেন ভারতের তরুণ অভিনেতা সঞ্জিত বেদী

news-image

ভারতের টেলিভিশনের প্রখ্যাত অভিনেতা সঞ্জিত বেদী আর নেই। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সঞ্জীবনী’তে ডাক্তার অমির চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা এই তারকা গত ২৩ জুন মৃত্যুবরণ করেন।

ভারতের তরুণ এই অভিনেতা অনেকদিন থেকেই মস্তিষ্কজনিত জটিলতায় ভুগছিলেন। মাঝে কিছু সময় সঞ্জিত বেদী কোমাতেও ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে ভারতের নাট্য অঙ্গনে পড়েছে শোকের ছায়া। সঞ্জিতের বন্ধু ও সহশিল্পী হিতেন তিওয়ারি, করণভীর ভোরা, জেনিফার উইংগেট, করণ সিং গ্রোভার এবং কাম্য পুঞ্জবি তাদের শোকবার্তা টুইটারে প্রকাশ করেছেন। বন্ধুদের চোখে ভীষণ প্রাণবন্ত ছিলেন সঞ্জিত।

উল্লেখ্য, ‘সঞ্জিবনী’ ছাড়াও সঞ্জিত বেদী ‘কাসাউটি জিন্দেগি কে’, ‘জানে কেয়া বাত হুয়ি’, থোরি সি জামি থোরা সা আসমা’, ‘কেয়া হোগা নিম্মো কা’ নাটকগুলোতেও উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী