,

উরুগুয়েকে হারিয়ে সেমিতে চিলি

news-image

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আয়োজক চিলি। উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ দিকে গোল করে জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। তারা ১-০ গোলে হারিয়েছে নয় জনের দল উরুগুয়েকে। সান্টিয়াগো ডি চিলি স্টেডিয়ামে বহস্পতিবার ভোরে দারুণ লড়াই হয়েছে চিলি ও উরুগুয়ের মধ্যে। উত্তেজনার পারদে মোড়ানো দু’দলের ময়দানী যুদ্ধে শেষ অবধি জয় পেয়েছে চিলি। ৮১ মিনিটে জুভেন্টাসের ডিফেন্ডার মাউরিসিও আইসলার গোলে শেষ আটে ‍ওঠার আনন্দে মেতেছে তারা। গোল হয়েছে শেষ দিকে। এর আগে লালকার্ড দেখেছেন উরুগুয়ের দু’জন ফুটবলার। আর খেলার মাঝে তর্ক যুদ্ধে জড়িয়েছেন দু’দলের ফুটবলার ও অফিসিয়ালরা। ৬১ মিনিটে দ্বিতীয় হলুদকার্ড দেখে মাঠ ছেড়েছেন ফরোয়ার্ড কাভানি। প্রথমবার আর্টুতো ভিডালকে ফাউল করায় আর দ্বিতীয়বার চিলি ডিফেন্ডার গঞ্জালো জারাকে মুখে আঘাত করায় তাকে লালকার্ড দেখিয়েছেন রেফারি। তখনো নাটকের বাকি ছিল। খেলার দিকে ৮৮ মিনিটে তর্ক যুদ্ধে জড়ানোয় দ্বিতীয় হলুদকার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান ফুসিল। রেফারির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মাঠে ঢুকে যান উরুগুয়ের কোচ অস্কার তাবারেজও। খেলায় ঝগড়া, লালকার্ড বা উত্তেজনার মুহূর্ত যাই ঘটুক না কেন, গোল করায় প্রতিযোগিতার সর্বোচ্চ ট্রফি (১৫টি শিরোপা) জয়ী উরুগুয়েকে হতাশ করে সেমিফাইনালের টিকিট কেটেছে সানচেজরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা