,

আইসিসির সভাপতির দায়িত্ব নিয়েছেন আব্বাস

news-image

বাংলাদেশের মুস্তফা কামাল সরে যাওয়ার পরই আইসিসির সভাপতির চেয়ারটি ফাঁকা হয়ে যায়। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচে বাজে আম্পায়ারিং এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওপর এন শ্রীনিবাসনের খবরদারির কারণে অলংকৃত পদটি ছেড়ে দেন তিনি। এরপর এই পদে কে বসছেন, তা জানতে অনেকেরই আগ্রহ ছিল। শেষ পর্যন্ত জানা গেল, পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার জহির আব্বাসই এই দায়িত্ব গ্রহণ করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠি আইসিসির সভাপতির পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার একদিন পর কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাসের নাম মনোনয়ন করা হয়েছিল। পিসিবির সাবেক চেয়ার নাজাম শেঠি অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করলেও আইসিসির পক্ষ থেকে এ পদের জন্য কোনো সাবেক ক্রিকেটারের নাম মনোনয়ন করার প্রস্তাব দেওয়া হয়। যার ফলে শেঠি সরে দাঁড়ান। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা