,

মজা নিতে জানেন সোনাক্ষী

news-image

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বেশ সরব বলিউড অভিনেতা ঋষি কাপুর। চারপাশের ঘটনাপ্রবাহ নিয়ে নিজের মতামতের সঙ্গে নানা বিষয় নিয়ে মজার পোস্ট দিতেও দেখা যায় তাঁকে। যা নিয়ে মাঝেমধ্যে তৈরি হয় ভুল বোঝাবুঝিও। এই যেমন গত শুক্রবার মজা করে অভিনেত্রী আলিয়া ভাট ও সোনাক্ষী সিনহাকে নিয়ে টুইট করেছিলেন ৬২ বছর বয়সী এ অভিনেতা। ঋষি কাপুর লিখেছেন, আলিয়া পত্রিকায় পড়লেন পুলিশ ৮০ কেজি হেরোইন আটক করেছে। যা দেখে ওর প্রতিক্রিয়া, ‘সোনাক্ষীকে কে ধরল…!’। এই কৌতুক গত কয়েক দিনে ঝড়ের বেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছিল এটা পড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাবেন সোনাক্ষী। কিন্তু এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে ‘লুটেরা’ অভিনেত্রী খেলোয়াড়সুলভ মনোভাবই দেখিয়েছেন, ‘এটা যেভাবে ছড়িয়েছে আমি নিশ্চিত তিনি (ঋষি কাপুর) এটা চাননি। এটা স্রেফ একটা মজাই ছিল।’ পরের টুইটেই ঋষি পরিষ্কার করে দেন, পুরো বিষয়টিই একটা কৌতুক ছিল।সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বেশ সরব বলিউড অভিনেতা ঋষি কাপুর। চারপাশের ঘটনাপ্রবাহ নিয়ে নিজের মতামতের সঙ্গে নানা বিষয় নিয়ে মজার পোস্ট দিতেও দেখা যায় তাঁকে। যা নিয়ে মাঝেমধ্যে তৈরি হয় ভুল বোঝাবুঝিও। এই যেমন গত শুক্রবার মজা করে অভিনেত্রী আলিয়া ভাট ও সোনাক্ষী সিনহাকে নিয়ে টুইট করেছিলেন ৬২ বছর বয়সী এ অভিনেতা। ঋষি কাপুর লিখেছেন, আলিয়া পত্রিকায় পড়লেন পুলিশ ৮০ কেজি হেরোইন আটক করেছে। যা দেখে ওর প্রতিক্রিয়া, ‘সোনাক্ষীকে কে ধরল…!’। এই কৌতুক গত কয়েক দিনে ঝড়ের বেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছিল এটা পড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাবেন সোনাক্ষী। কিন্তু এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে ‘লুটেরা’ অভিনেত্রী খেলোয়াড়সুলভ মনোভাবই দেখিয়েছেন, ‘এটা যেভাবে ছড়িয়েছে আমি নিশ্চিত তিনি (ঋষি কাপুর) এটা চাননি। এটা স্রেফ একটা মজাই ছিল।’ পরের টুইটেই ঋষি পরিষ্কার করে দেন, পুরো বিষয়টিই একটা কৌতুক ছিল।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী