,

মিয়ানমারে বিজিবি প্রতিনিধিদল

news-image

অপহৃত নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের জন্য মিয়ানমারে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধিদল। বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে মিয়ানমারের মংডুতে পৌঁছান তারা। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে টেকনাফ স্থলবন্দরের জেটি দিয়ে কোস্ট গার্ডের দুটি হাইস্পিড বোটে করে তারা রওনা হন। মংডুতেই এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর রাজ্জাককে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।৭ সদস্যের বিজিবি দলের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন টেকনাফে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ।এর আগে বেশ কয়েকবার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। তবে এতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)সম্মতি দেয়নি। গত ২২ জুন মিয়ানমারের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশকে চিঠি দেওয়া হয়। এর ভিত্তিতে আজ এ পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা