,

কসবায় বিআরডিবি’র সমবায়ীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

news-image

বিশেষ প্রতিনিধি : গতকাল বুধবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত সমবায় সমিতির প্রতিনিধিদের দিনব্যাপী প্রশিক্ষণ কসবা ইউসিসিএ’র প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. আবদুর রউফ রব্বানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক, বিআরডিবি, ব্রাহ্মণবাড়িয়া মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা প্রানিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. মো. ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাহাউল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (রাজস্ব) মো. নুরুল আমিন, জুনিয়র অফিসার (হিসাব) মো. দুলাল মিয়া, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, পরিদর্শক মো. মোখলেছুর রহমান ও মো. খায়রুল রেজা। প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়া মোরশেদ আলম বলেন, সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক মুক্তি আনতে হবে। তিনি এ ব্যপারে সমবায় সমিতির প্রতিনিধিদের আন্তরিক ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি সমবায়ীদেরকে সৎ এবং আদর্শ নাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভের পরামর্শ দেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা