,

নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

news-image

ডেস্ক রির্পোট : নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জহিরুল ইসলাম নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় বকুল হোসেন (২২) নামে আরো এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

হাঁপানিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার মোফাজ্জল হোসেন জানান, বুধবার রাতে ১০/১২ জনের একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী সীমান্তের ২৩২নং পিলার দিয়ে গরু আনতে ভারতের যান। ভারত থেকে গরু নিয়ে ভোর রাতে বাংলাদেশে ফেরার পথে ভারতের টেক্কাপাড়ায় বিএসএফ জোয়ানরা তাদের ধাওয়া করে। এ সময় গরু ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে বিএসএফ গুলি ছোড়ে। এতে জহুরুল ইসলাম ও বকুল হোসেন গুলিবিদ্ধি হন। পরে গুরুতর অবস্থায় জহুরুল ইসলাম হামাগুড়ি দিয়ে বাংলাদেশের চলে আসেন।

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। রাস্তাতেই তার মৃত্যু হয়। আহত বকুল হোসেনকে প্রাথমিক চিকিতৎসা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী