,

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কবরস্থানে নৌকা ঘাট করার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়িঘর, দোকানপাট ভাংচুর, লুটপাট চালায় দাঙ্গাবাজরা। পুলিশ ঘটনাস্থলে পৌছে ১৬ রাউন্ড শর্ট গানের গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা যায়, উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি গ্রামের ছানা উল্লাহ মাষ্টারের পারিবারিক কবরস্থানে এলাই মাষ্টার’র গোষ্ঠীর লোকজন নৌকার ঘাট নির্মাণ করাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার দুপুরে ছানাউল্লাহ মাষ্টারের লোকজন কবরস্থানে নৌকা ভিড়াতে বাধা প্রদান করে। এ ঘটনায় উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিকেলে গ্রামের নতুন সড়কে উভয়পক্ষের শতাধিক লোক রামদা, বল্লম, একট্টা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ৩০জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিচার্জ ও ১৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ দাঙ্গাবাজকে গ্রেফতার করে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের সময় ৫টি বাড়িঘর, কাদির মিয়ার মুদির দোকান, সারোয়ার মিয়ার কম্পিউটার দোকান ভাংচুর ও লুটপাট চালায়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষ মামলা দায়ের করেনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা