,

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত টাইগারদের

news-image

ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার বিকাল ৩টায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ মিরপুর শেরে ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে।
তিন ম্যাচের প্রথম দুই টিতে জিতে ইতিমধ্যে সিরিজ জয় করেছে বাংলাদেশ। আজ জিতলেই বাংলাওয়াশ হবে ভারত।
এদিকে আজ বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ইঞ্জুরির কারণে খেলবেন না তাসকিন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আরাফাত সানি। ভারতের দলে দুটি পরিবর্তন এসেছে। খেলবেন স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদব।
আজকের খেলায় বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে। বেলা ৩টায়, ৬টায় ও রাত ৯টায় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। সকাল থেকেই রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। ফলে আজকের ম্যাচ নিয়ে শংকায় রয়েছে টাইগার সমর্থকরা। যদিও একদিন রিজার্ভ ডে রয়েছে। আর আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি হলেও তা দীর্ঘ সময় হবে না।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রাহিম, সাব্বির আহমেদ, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, ও আরাফাত সানি।
ভারত একাদশ : শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক),স্টুয়ার্ট বিনি, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, অক্ষর প্যাটেল, ধবল কুলকার্নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে