বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে প্রতিফলন নেই বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ১০ পদক্ষেপ

news-image

সরকারের নির্দেশনা মত বাজার চলছে না। বাজার চলছে মুনাফাখোরদের ইচ্ছেতে। রমজান উপলক্ষে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহের লক্ষ্যে ১০টি পদক্ষেপ গ্রহণ করেছিল সরকার। কিন্তু বাস্তবে এর প্রতিফলন নেই বাজারে। সরকারের পদক্ষেপগুলোর মধ্যে ছিলো ন্যায্যমূল্য নিশ্চিত করতে মূল্য তালিকা দোকানে বাধ্যতামূলক টাঙিয়ে রাখা, নিয়মিত বাজার মনিটরিং, ভেজালবিরোধী অভিযান পরিচালনা, অবৈধভাবে পণ্য মজুদ ও সরবরাহে বিঘœ ঘটালে জেল-জরিমানা ও মোবাইল কোর্ট পরিচালনা, আমদানিতে ঋণ সুবিধা, সহজ শর্তে এলসি খোলা এবং কয়েকটি পণ্যের আমদানিতে শুল্ক সুবিধা প্রদান, রমজানজুড়ে স্বল্পদামে টিসিবির পণ্য-সামগ্রী বিক্রি অব্যাহত রাখা, রমজানে খুচরা পর্যায়ে ১০ এবং পাইকারি পর্যায়ে ১ শতাংশের বেশি মুনাফা না করা, পণ্য সরবরাহ নিশ্চিত ও চাঁদাবাজি বন্ধ, বন্দরে সতর্কতা, গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো ও রোজার সময়ে শাক-সবজি রফতানি বন্ধ রাখা।
রোজার শুরুতে বেড়ে গেছে ভোগ্যপণ্যের দাম। এখন আবারো বাড়ছে খুচরা বাজারে বিভিন্ন পন্যের দাম। ব্যবসায়ীদের প্রতিশ্রুতি ছিল এ বছর রোজায় কোন পণ্যের দাম বাড়বে না। কিন্তু ব্যবসায়ীদের সেই ওয়াদা রক্ষা হয়নি। অর্ধ শতাধিক ব্যবসায়ীর কারণে রোজা আসার আগেই পণ্যের দাম বেড়ে গেছে। রোজায় সবচেয়ে বেশি ব্যবহার হয় ভোজ্যতেল, পেঁয়াজ ও ডালের। দামও ইতোমধ্যে আরও ক’দফা বেড়ে গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের অর্ধশতাধিক ব্যবসায়ীর নিয়ন্ত্রণে ভোগ্যপণ্যের বাজার। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও রাজশাহীর গুটিকয়েক ব্যবসায়ীর হাতে বেশিরভাগ পণ্যের মজুদ থাকায় রমজানে বাজার চড়া হয়ে যায়।
রমজানে এসব ব্যবসায়ীর ওপর নজর রাখতে মন্ত্রণালয়কে সতর্কও করেছিল গোয়েন্দা সংস্থা। কিন্তু সাধারণ মানুষের দাবি রোজার মাত্র ৫টা অতিবাহিত হয়েছে । এর মধ্যে দোকানদাররা ঈদ সামনে বলে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।
সরকারের কোন মনিটারিং নেই এসব ব্যাপারে।
মোহাম্মপুর টাউন হল বাজারে বাজার করতে আসা আসিফ খান বলেন, অনেক পণ্যের একটু বেশি দাম দেখলাম। তিনি বলেন, গত সপ্তাহে চিনি কিনেছিলাম ৪২ টাকা কেজি আজ কিনলাম ৪৫ টাকা। ঈদ সামনে রেখে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কেজি প্রতি ১-২ টাকা বাড়াতে শুরু করেছে খুচরা ব্যবসায়ীরা।
কথা হয় টাউনহল বাজারের মুদি ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের সাথে, তিনি বলেন আমরা পাইকারী দোকান থেকে বেশি দাম দিয়ে কিনলে আমাদেরতো সেই অনুযায়ী বিক্রি করতে হবে।
রমজানের শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, ১৪টি টিম বাজার তদারকি করবে। এছাড়া এ টিমগুলো ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করবে। তদারকি দলগুলো ১ জুলাই থেকে শুরু করে শুধু রমজানই নয়, আগামী ডিসেম্বর পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকির কাজ করবে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক