,

গুগলের উদ্যোগ সাংবাদিকদের জন্য

news-image

ইন্টারনেটের এই যুগে সাংবাদিকদের প্রতিবেদন লেখার দক্ষতা বাড়াতে বা প্রতিবেদন লেখা শেখাতে বিশেষ উদ্যোগ নিয়েছে গুগল। গতকাল সোমবার গুগল ‘নিউজ ল্যাব’ নামে একটি অনলাইন ল্যাব উন্মুক্ত করেছে। এর উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের ও প্রযুক্তি উদ্যোক্তাদের একত্র করে নতুন প্রযুক্তির সহায়তায় প্রতিবেদন তৈরি করা। খবর এএফপির।
এক ব্লগ পোস্টে গুগলের ল্যাব পরিচালক স্টিভ গ্রোভ বলেন, ‘ম্যাপ থেকে শুরু করে ইউটিউব, ফিউশন টেবিল থেকে শুরু পৃথিবীর বিভিন্ন জিনিস অনুসন্ধান সংক্রান্ত নানা রকম টুল বা সফটওয়্যার নিউজরুমে রয়েছে। এই টুলগুলো প্রতিবেদন তৈরি বা খবর তৈরির জন্য সাংবাদিকেরা ব্যবহার করতে পারবেন।’
গ্রোভ বলেন, ‘এখন বিশ্বের সব সাংবাদিকেরা নিউজরুমের জন্য বিশেষভাবে তৈরি গুগলের বিভিন্ন পণ্যের টিউটোরিয়াল ব্যবহার করতে পারবেন।’
গুগলের এই নিউজল্যাবের লিংক (https://newslab.withgoogle.com/)
গুগল তাঁদের এই পরিকল্পনা সফল করতে বিভিন্ন অংশীদার নিয়ে কাজ করছে। তথ্য ও খবরের ভবিষ্যৎ লক্ষ্য ধরে এগোনোর পাশাপাশি গণমাধ্যমের নতুন মতকে শক্তিশালী করতে গুগল এই ল্যাব চালু করেছে।
গ্রোভ বলেন, যেহেতু গণমাধ্যম ও প্রযুক্তির ক্ষেত্র বিবর্তিত হচ্ছে, আমাদের বিশ্বাস আমরা আরও তথ্যবহুল বিশ্ব গড়ে তুলতে পারব তবে এ ক্ষেত্রে প্রযুক্তিবিদ ও সাংবাদিকদের এক জোট হতে হবে।

নিউজল্যাবের আগে গত সপ্তাহে সাংবাদিকদের সুবিধার্থে ইউটিউব নিউজওয়্যার নামের একটি সেবা চালুর ঘোষণা দিয়েছে যেখানে কোনো ঘটনার চাক্ষুষ ভিডিওগুলো আপলোড করা থাকবে। এ ছাড়াও আলাদা আরেকটি প্রকল্পের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার বিষয়ক ভিডিওগুলো তুলে ধরার কথা জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে