,

‘৩ উইকেট পেলেই আইফোন পাবি’

news-image

ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে ডাক পাবার পর পরই তরুন মুস্তাফিজুর রহমান তার চাচার কাছে একটা আইফোন সিক্স প্লাস চেয়েছিলেন। যুক্তরাষ্ট্র প্রবাসী চাচা তার ভাতিজাকে বলেছিলেন, তিনটি ম্যাচের যে কোন একটিতে তিন উইকেট পেলেই তাকে কিনে দেবেন আইফোন সিক্স প্লাস। চাচা সম্ভবত ভাতিজার সত্যিকারের সম্ভাবনা ধারণা করতে ব্যর্থ হয়েছিলেন। চাচার প্রতিশ্রুতি অনুযায়ী এখন একটি কেন তিনটি আইনফোন পেতে পারেন মুস্তাফিজ।
মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ছয় উইকেট নিয়ে মুস্তাফিজ যখন ইতিহাসে নাম লেখালেন তার পর চাচার সঙ্গে তার কথা হয়েছে কিনা জানা যায়নি। তবে নিশ্চয় চাচা প্রতিশ্রুতি অনুযায়ী একটি বা একাধিক আইফোন কিনে ফেলেছেন এতোক্ষণে। আর নিজে কিইবা প্রশংসা করবেন মুস্তাফিজের।
পুরো ক্রিকেট দুনিয়া যে এখন মুস্তাফিজ বন্দনায় ব্যস্ত। এতো প্রাপ্তির পর মুস্তাফিজ যখন দুই হাতে ঢেকে রাখতে চাইছেন লাজুক মুখটি তখন তাবৎ দুনিয়ার ক্রিকেট ভক্তরা জানতে চাইছেন এই ‘ক্ষুদে বিস্ময়ের’ আরও কিছু।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা