,

মোশাররফ করিম এবার ‘ঘুষখোর’

news-image

বিনোদন প্রতিবেদকমোশাররফ করিমের নাটক মানেই ভিন্নধর্মী কিছু। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তিনি। বিশেষ করে উৎসবের দিনগুলোতে বিভিন্ন চ্যানেলেই মোশাররফ করিমের নাটক-টেলিছবির সংখ্যাই বেশি থাকে। শুধু সংখ্যা নয়, দর্শকপ্রিয়তার দিক দিয়েও এগুলো এগিয়ে। গত তিন ঈদে মোশাররফ করিম নির্মাতা মারুফ মিঠুর নাটকগুলোতে অভিনয় করে ধারাবাহিকভাবে সফলতা পেয়েছেন। তার পরিচালনায় মোশাররফ অভিনীত ‘চাখোর’, ‘পানখোর’ ও ‘ঝালখোর’ নাটকগুলো ছিল ব্যাপক জনপ্রিয়। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে মোশাররফ করিম হচ্ছেন ‘সেই রকম ঘুষখোর’। চা, পান ও ঝাল খাওয়ার পর এবারের নাটকে তাকে ঘুষ খেতে দেখা যাবে। ২৯শে জুন গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণ শুরু হবে। এবারের কিস্তিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করবেন রিচি সোলায়মান। এর আগের তিনটি কিস্তিতে অভিনয় করেছিলেন অর্ষা, নাদিয়া ও ভাবনা। নাটকটির চিত্রনাট্য লিখেছেন আশরাফুল চঞ্চল। আগামী ঈদে মোশাররফ করিমের ‘সেই রকম ঘুষখোর’ নাটকটি প্রচার হবে বাংলাভিশনের ঈদ অনুষ্ঠানমালায়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা